প্রতীক উড়ের দলবদলের পর মুখ খুললেন দিপ্সিতা ধর
প্রতীক উর প্রসঙ্গে দিপ্সিতার পাল্টা প্রশ্ন, তিনি যে সদস্য পদ এখনও নবীকরণ করেন নি, সে তথ্য বা দলের রাজ্য কমিটির সদস্য প্রতীক উর যে দলের রাজ্য সম্পাদকের কাছে পদত্যাগ পত্র দিয়েছেন, সে তথ্য তৃণমূলের মুখপত্রের কাছে পৌঁছলো কি ভাবে ? তবে কি দলে এমন কেউ ছিলেন, যিনি এই সমস্ত গোপন তথ্য ফাঁস করছিলেন ?
চন্দন সেনগুপ্ত : প্রতীক উর (Pratik Ur Rahman) এখন অতীত, কিন্তু এখনও তার পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে প্রশ্নবানে জর্জরিত সিপিআইএমের (CPIM) আর এক তরুণ তুর্কী দিপ্সিতা ধর (Dipshita Dhar) । তবে বন্ধু বিচ্ছেদে কষ্টের কথা স্বীকার করেও দিপ্সিতার পাল্টা প্রশ্ন, তিনি যে সদস্য পদ (Membership) এখনও নবীকরণ (Renew) করেন নি, সে তথ্য, বা দলের রাজ্য কমিটির সদস্য প্রতীক উর যে দলের রাজ্য সম্পাদকের কাছে পদত্যাগ পত্র দিয়েছেন, সে তথ্য তৃণমূলের (TMC) মুখপত্রের (Spokesman) কাছে পৌঁছলো কি ভাবে ? তবে কি দলে এমন কেউ ছিলেন, যিনি এই সমস্ত গোপন তথ্য ফাঁস করছিলেন ? দিপ্সিতা জানান সদস্য পদ রিনিউ করার ব্যাপারে বেশ কিছু নিয়ম রয়েছে। প্রত্যেক সদস্যকেই প্রতিবছর সদস্যপদ রিনিউ করাতে হয় ১ জানুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে। বিভিন্ন স্তরের সদস্যদের স্তর অনুযায়ী রিনিউ করার নিয়ম আলাদা। ফেব্রুয়ারি মাস শেষের পথে, অথচ দীপ্সিতা সদস্য পদ নবীকরণ না করাতেই জল্পনা আরও তীব্র হয়েছে।
তিনি জানিয়েছেন যারা এই ভুয়া তথ্য সমাজমাধমে প্রকাশ করে আল্হাদিত হচ্ছেন, তাদের হয়তো জানা নেই তার সদস্যপদ হচ্ছে দিল্লিতে (Delhi)। রিনিউ করানোর জন্য তাকে দিল্লি যেতে হবে। আর তিনি সবে বিদেশ থেকে ফিরেছেন। তাই এখনও পর্যন্ত দিল্লিতে গিয়ে তার সদস্যপদ নবীকরণ করা হয়নি। প্রতীক উরের ব্যাপারে দীপ্সিতা ধরের একটাই উত্তর, বিদেশে থাকাকালীন তার সাথে প্রতীক উড়ের বেশ কিছু দিন কোনো যোগাযোগ হয় নি, আর কেন প্রতীক উর এমনতর সিদ্ধান্ত নিলেন ‘সেটার উত্তর প্রতীক উরদাই দিতে পারবে’। তবে ছাত্র রাজনীতিতে (Student Politics) দীর্ঘ অভিজ্ঞতাকে সাথে নিয়ে তিনি যে তৃণমূল-বিজেপিকে (TMC-BJP) এক সারিতে রেখে লড়াই জারি রাখবেন সেটা জানাতে ভোলেন নি বাম নেত্রী দিপ্সিতা ধর।



