বিনোদন

অবশেষে জেলমুক্তি রাজপাল যাদবের,অন্তর্বর্তী জামিন পেলেন অভিনেতা

পারিবারিক বিয়ের অনুষ্ঠানের জন্য জামিনের আবেদন,১.৫ কোটি টাকা জমা দিয়ে জেলমুক্তি অভিনেতা রাজপাল যাদবের

অবশেষে স্বস্তি মিললো,জেলমুক্তি হলো অভিনেতা রাজপাল যাদবের। ‘চেক বাউন্স’ মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন অভিনেতা রাজপাল যাদব। সোমবার দুপুর ৩টের মধ্যে অভিযোগকারী পক্ষের নামে দেড় কোটি টাকা ডিমান্ড ড্রাফ্ট জমা না দিলে মঙ্গলবার ফের শুনানির জন্য অভিনেতাকে আদালতে তোলা হবে,এমনই নির্দেশ দিয়েছিলো দিল্লি হাই কোর্ট। আদালতের সেই শর্ত মেনে সোমবার নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট অঙ্কের অর্থ জমা দেওয়ার পর দিল্লি হাই কোর্ট (Delhi Highcourt) তাঁর জামিন মঞ্জুর করেছে। আগামী ১৯ ফেব্রুয়ারী অভিনেতার ভাইঝির বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবার জন্যই অন্তর্বর্তী জামিনের আবেদন করেছিলেন তিনি। সোমবার জামিন মেলায় তিহাড় জেল থেকে ছাড়া পাবেন অভিনেতা। প্রায় ৯ কোটি টাকার ‘চেক বাউন্স’ সংক্রান্ত মামলায় আদালতের নির্দেশে আত্মসমর্পণ করেন রাজপাল। গত ৫ ফেব্রুয়ারী থেকে দিল্লির তিহাড় জেলে (Tihar Jail) রয়েছেন অভিনেতা। তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলিউডের একাধিক তারকা। সেই তালিকায় রয়েছেন সলমন খান,সোনু সুদ, মিকা সিং,অজয় দেবগন, ডেভিড ধাওয়ান,বরুন ধাওয়ান, অনুপ জলটা,কেআরকে,গুরমীত চৌধুরী,নওয়াজউদ্দিন সিদ্দিকী প্রমুখরা। উল্লেখ্য, ৯ কোটি টাকার ঋণ নিয়ে ফেরত দিতে পারেননি রাজপাল যাদব। আদাতল তাকে কারাদণ্ডের নির্দেশ দেয় এবং সেই সঙ্গে জরিমানাও ধার্য করা হয়। বাধ্য হয়ে তিহাড় জেলে আত্মসমর্পণ করেন অভিনেতা রাজপাল যাদব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *