বিনোদন

ফের বিতর্কে সোহম, এবার ৬৮ লক্ষ টাকার আর্থিক তছরুপের অভিযোগ

ফের অস্বস্তিতে তৃণমূল,প্রাক্তন তৃণমূল কর্মী শাহিদ ইমামের অভিযোগ, ‘পাকা দেখা’ ছবিতে বিনিয়োগের জন্য তিনি সোহম চক্রবর্তীকে বেশ মোটা অংকের টাকা দেন।বকেয়া টাকা ফেরত দিতে সোহম অস্বীকার করে

দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন আর তার মধ্যে ফের অস্বস্তিতে তৃণমূল। এবার আর্থিক তছরুপ কাণ্ডে নাম জড়ালো তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তীর। নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়া প্রাক্তন তৃণমূল কর্মী শাহিদ ইমামের অভিযোগ, ‘পাকা দেখা’ ছবিতে বিনিয়োগের জন্য তিনি সোহম চক্রবর্তীকে বেশ মোটা অংকের টাকা দেন। দুৰ্ভাগ্যবশত এই ঘটনার পরেই এসএসসি মামলায় গ্রেফতার হয়ে জেলবন্দি ছিলেন তিনি। জেল থেকে মুক্তি পাওয়ার পর বিনিয়োগ করা সেই টাকা ফেরত চাইলে তা দিতে অস্বীকার করেন সোহম, একাধিকবার অনুনয় – বিনয়ের পর কিছু টাকা দিলেও এখনও ৬৮ লক্ষ টাকা সোহমের কাছ থেকে পাবেন এমনটাই দাবি করেছেন শাহিদ।

ইতিমধ্যেই, সোহমের বিরুদ্ধে চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শাহিদ ইমাম। অভিযোগ, প্রথতম সুদ সমেত বকেয়া টাকা ফেরত দিতে সোহম অস্বীকার করে এবং শুধু তাই নয় টাকা চেয়ে হুমকির মুখেও পড়েছেন শাহিদ, সোহমের এক সহকারীর বিরুদ্ধে ভয় দেখানো এবং হুমকি দেওয়ার অভিযোগ দায়ের করেছেন তিনি। তবে, পুলিশি উদাসীনতার অভিযোগও করেছেন তিনি,হেভিওয়েট বিধায়ক তথা অভিনেতার নামে অভিযোগ দায়ের করেও কোনও লাভ হয়নি, পরে আদালতের হস্তক্ষেপের আবেদন করলে, আদালতের নির্দেশে থানা থেকে যোগাযোগ করা হয় শাহিদের সাথে।

আরও পড়ুন : 

পশ্চিমবঙ্গ থেকে তামিলনাড়ু,বাড়লো মহিলাদের ভাতা,”সবার উপরে মহিলা ভোটার, তাহার উপরে নাই”
পশ্চিমবঙ্গ থেকে তামিলনাড়ু,বাড়লো মহিলাদের ভাতা,”সবার উপরে মহিলা ভোটার, তাহার উপরে নাই”
২০২৬-এ লক্ষ্যে পৌছতে বিজেপির “পরিবর্তন রথযাত্রা”, মার্চেই ব্রিগেডে আসছেন মোদী ?
২০২৬-এ লক্ষ্যে পৌছতে বিজেপির “পরিবর্তন রথযাত্রা”, মার্চেই ব্রিগেডে আসছেন মোদী ?

এই প্রথম নয়, এর আগেও বিভিন্ন বিতর্কে নাম জড়িয়েছিল সোহমের। বেশকিছু মাস আগে শহর কলকাতার একটি পানশালাতে অবভ্য আচরণ এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল সোহমের বিরুদ্ধে। সেই বিতর্ক মিটতে না  মিটতেই ফের আর্থিক তছরুপ কাণ্ডে সরাসরি নাম জড়ালো অভিনেতার।

তবে এই প্রসঙ্গে সোহমের সাথে যোগাযোগ করা হলে তিনি মুখ খুলতে চাননি। তৃণমূল নেতৃত্বও কোনো প্রতিক্রিয়া দেননি।   এই ঘটনা প্রকাশ্যে আসতে আসন্ন নির্বাচনের আগে শাসক শিবির যে যথেষ্টই অস্বস্তিতে তা বলা বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *