দেশ

অসুস্থ আশা ভোঁসলে! কী হয়েছে বর্ষীয়ান সঙ্গীতশিল্পীর ?

অসুস্থ আশা ভোঁসলে! আজ মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে কিংবদন্তি গায়িকাকে। সূত্রের খবর, আজ নিজের বাড়িতেই আচমকা হৃদরোগে আক্রান্ত হন বর্ষীয়ান সংগীতশিল্পী। এরপরই তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে।

৭এ নিউজ ডেস্ক : অসুস্থ আশা ভোঁসলে (Asha Bhosle)! আজ মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে কিংবদন্তি গায়িকাকে। সূত্রের খবর, আজ নিজের বাড়িতেই আচমকা হৃদরোগে আক্রান্ত হন বর্ষীয়ান সংগীতশিল্পী। এরপরই তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। জানা গিয়েছে, ফুসফুসে সমস্যা রয়েছে তাঁর। এই মুহূর্তে গায়িকার শারীরিক পরিস্থিতির দিকে নজর রাখছেন চিকিৎসকেরা। বিগত বেশ কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত কারণে খুব একটা বাইরে বেরোতেন না শিল্পী। তবে তাঁর বর্ণময়  কর্মজীবনে হিন্দি সিনেমায় একাধিক প্লেব্যাক গান গেয়েছেন তিনি। বর্ষীয়ান সংগীতশিল্পীর সুরের জাদুতে মুগ্ধ থাকতেন শ্রোতারা। এখনও তাঁর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। তবে কিংবদন্তি গায়িকার অসুস্থতার খবর শুনে উদ্বিগ্ন তাঁর ভক্তকূল। শিল্পীর দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *