দেশ

ফের মৃত্যু পরিযায়ী শ্রমিকের, তামিলনাড়ুতে কাজে গিয়ে প্রাণ হারালেন গঙ্গাসাগরের পরিযায়ী শ্রমিক

ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা অব্যাহত।তামিলনাড়ুতে কাজে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন গঙ্গাসাগরের এক পরিযায়ী শ্রমিক।সূত্রের খবর, পেটের টানে বেশ কয়েক বছর আগে তামিলনাড়ুতে কাজ যান দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের কমলপুরের বাসিন্দা শক্তিপদ দাস। সেখানে একটি ইটভাটায় কাজ করতেন তিনি।

ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা অব্যাহত। অতি সম্প্রতি পুনেতে (Pune) কাজে গিয়ে রক্তাক্ত দেহ উদ্ধার হয় পুরুলিয়ার পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোর। অভিযোগ, খুন হয়েছেন সুখেন বাবু। তৃণমূলের (TMC) দাবি, বাংলা ভাষার বলার ‘অপরাধে’ই প্রাণ হারাতে হয়েছে তাকে।আর সেই ঘটনার জেরে কার্যত শোরগোল পড়ে গিয়েছিলো রাজ্য-রাজনীতিতে। শুরু হয় রাজনৈতিক তরজাও। তবে এবার তেমনটা নয়।

তামিলনাড়ুতে কাজে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন গঙ্গাসাগরের এক পরিযায়ী শ্রমিক।সূত্রের খবর, পেটের টানে বেশ কয়েক বছর আগে তামিলনাড়ুতে কাজ যান দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের কমলপুরের বাসিন্দা শক্তিপদ দাস। সেখানে একটি ইটভাটায় কাজ করতেন তিনি। এদিন কাজের মাঝে একটি মেশিনে আচমকাই হাত ঢুকে যায় তার।আর হাত বার করতে গিয়ে কার্যত তার পুরো শরীরটাই চলে যায় মেশিনের মধ্যে। ঘটনাটি নজরে আসতেই তড়িঘড়ি তাকে উদ্ধার করতে তৎপর হন সহকর্মীরা। তবে মেশিন থেকে কোনো ভাবেই বের করা সম্ভব হয়না শক্তিপদ বাবুকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরবর্তীতে গ্যাসকাটারের সাহায্যে মেশিন কেটে বার করা হয় শক্তিপদ বাবুর নিথর দেহ। আর এদিন তার মৃত্যুর খবর দাস বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন তার পরিজনেরা। শোকের ছায়া নেমেছে এলাকাতেও। সেই সঙ্গে এই রাজ্যে কর্মসংস্থান না থাকার অভিযোগে শাসক দলকে কাঠগড়ায় তুলেছেন মৃতের এক প্রতিবেশী। প্রসঙ্গত, এর আগেও গঙ্গাসাগরের একাধিক পরিযায়ী শ্রমিকের প্রাণ গিয়েছে। এবার সেই তালিকায় জুড়লো শক্তিপদ দাসের নামও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *