ভক্তদের জন্য সুখবর, প্রায় ৬ মাস বন্ধ থাকার পর খুলছে কেদারনাথের দরজা !
রীতি অনুযায়ী মূলত শীতে (Winter) প্রবল তুষারপাতের কথা মাথায় রেখেই বন্ধ রাখা হয় কেদারনাথ মন্দিরের দরজা এবং চারধাম যাত্রা। মন্দির বন্ধ থাকাকালীন সময় বিগ্রহ স্থানান্তরিত করা হয় উত্তরাখণ্ডের ওমকারেশ্বর মন্দিরে, সেইখানেই চলে পূজার্চনা।
গত অক্টোবর মাস থেকে তীব্র তুষারপাতের কারণে বন্ধ ছিল কেদারনাথ (Kedarnath) মন্দিরের দরজা, প্রায় ৬ মাস বন্ধ থাকার পর ফের এপ্রিল মাসে ভক্তদের জন্য খুলে যাচ্ছে মন্দিরের দরজা। শিবরাত্রির আবহে এমনই খুশির খবর দেওয়া হয়েছে শ্রী বৈদ্যনাথ-কেদারনাথ মন্দির কমিটির তরফে। জানানো হয়েছে, আগামী ২২ শে এপ্রিল থেকে পূর্ণার্থীদের জন্য কেদারনাথ মন্দিরের দরজা খুলে দেওয়া হবে।

এপ্রিল মাসেই উত্তরাখণ্ডের চারধাম যাত্রার (Char Dham Yatra) বাকি মন্দিরগুলিরও দরজা খুলবে। বদ্রীনাথ (Badrinath) ধামের দরজা খুলবে আগামী ২৩ এপ্রিল, গঙ্গোত্রী ধাম এবং যমুনোত্রী ধাম খুলছে অক্ষয় তৃতীয়ার দিন, আগামী ১৯ এপ্রিল। অর্থাৎ এপ্রিল মাস থেকেই শুরু হয়ে যাবে চারধাম যাত্রা। রীতি অনুযায়ী মূলত শীতে (Winter) প্রবল তুষারপাতের কথা মাথায় রেখেই বন্ধ রাখা হয় কেদারনাথ মন্দিরের দরজা এবং চারধাম যাত্রা। মন্দির বন্ধ থাকাকালীন সময় বিগ্রহ স্থানান্তরিত করা হয় উত্তরাখণ্ডের ওমকারেশ্বর মন্দিরে, সেইখানেই চলে পূজার্চনা। এদিন শিবরাত্রি উপলক্ষ্যে ওই মন্দিরের পুজোর পাশাপাশি কেদারনাথ মন্দিরের প্রধান পুরোহিত, মন্দির কমিটির চেয়ারম্যান ও সাধুসন্তেরা উপস্থিত হয়ে আলোচনার মাধ্যমে পঞ্জিকা দেখে মন্দির খোলার পবিত্র দিনক্ষণ চূড়ান্ত করেন।
বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির পিআরও হরিশ গৌর জানিয়েছেন, ২২ এপ্রিল সকাল ৮টায় কেদারনাথ মন্দিরের দরজা খোলা হবে, ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। প্রশাসন তরফে জানানো হয়েছে, তাদের আশা লক্ষাধিক ভক্ত সমাগম হবে, ভক্তদের নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থা ইত্যবসরে শুরু হয়েছে গিয়েছে এবং তারা ভক্তদের অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুত।
