দেশ

গুরুতর অসুস্থ হয়ে ফের হাসপাতালে শরদ পাওয়ার

আজ সকালে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে পুনের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, মারাত্মক ডিহাইড্রেশনে ভুগছেন তিনি, সাথে রয়েছে সর্দি-কাশি-শ্বাসকষ্টের উপসর্গও। ওনার গলায় সংক্রমণের সমস্যাও দেখা দিয়েছে। 

ফের হাসপাতালে এনসিপি (Nationalist Congress Party) প্রধান তথা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী শরদ পাওয়ার। আজ সকালে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে পুনের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, মারাত্মক ডিহাইড্রেশনে ভুগছেন তিনি, সাথে রয়েছে সর্দি-কাশি-শ্বাসকষ্টের উপসর্গও। ওনার গলায় সংক্রমণের সমস্যাও দেখা দিয়েছে।

গত সপ্তাহেই সর্দি ,শ্বাসকষ্ট এবং বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি, একটু সুস্থ হয়ে বাড়ি ফিরতে না ফিরতেই ফের সংক্রমণে কাবু মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী। পরিবার সূত্রে জানা যাচ্ছে, চিকিৎসায় সারা দিচ্ছেন তিনি। স্বাস্থ্য নিয়ে যথেষ্টই মনোবল ছিল তার, নব্বইয়ের দশকে মুখের ক্যান্সার ধরা পড়ার পরেও ভেঙে পড়েননি তিনি, ক্যান্সারের সাথে লড়ে জীবনযুদ্ধে তিনিই জিতেছিলেন। তবে , গত মাসে বিমান দুর্ঘটনায় ভাইপো অজিত পাওয়ারের আকস্মিক মৃত্যু তাকে মানসিকভাবে বিধ্বস্ত করে দিয়েছে।

ইতিমধ্যেই শরদ পাওয়ারের সুস্থতা কামনায় হাসপাতালের বাইরে ভিড় জমিয়েছে নেতার অনুগামী ও অনুরাগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *