আন্তর্জাতিক

বাংলাদেশের কুর্সিতে বিএনপির প্রত্যাবর্তন, দেড় বছর পর পদ্মাপারের রাজনীতির অলিন্দে অবশেষে আসছে নির্বাচিত সরকার

বাংলাদেশের কুর্সিতে বিএনপির (BNP) প্রত্যাবর্তন। অন্তর্বর্তী সরকারের পর শেষমেশ নির্বাচিত সরকারের অধীনে ফিরতে চলেছেন সেদেশের বাসিন্দারা। এবার কি পদ্মাপারে কমবে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা? তারেক রহমানের জমানায় সেই নিগ্রহের তালিকার অবলুপ্তি ঘটবে কিনা তার উত্তর দেবে সময়ই। তবে বিগত কয়েক বছরে রাজনৈতিক পালাবদলের কারণে বারংবার খবরের শিরোনামে এসেছে ওপর বাংলা।

বাংলাদেশের কুর্সিতে বিএনপির (BNP) প্রত্যাবর্তন। অন্তর্বর্তী সরকারের পর শেষমেশ নির্বাচিত সরকারের অধীনে ফিরতে চলেছেন সেদেশের বাসিন্দারা। এবার কি পদ্মাপারে কমবে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা? তারেক রহমানের জমানায় সেই নিগ্রহের তালিকার অবলুপ্তি ঘটবে কিনা তার উত্তর দেবে সময়ই। তবে বিগত কয়েক বছরে রাজনৈতিক পালাবদলের কারণে বারংবার খবরের শিরোনামে এসেছে ওপর বাংলা। শুরুটা হয় ২০২৪ এর গণঅভ্যুত্থান দিয়ে। আর তারপর মুজিবর কন্যা শেখ হাসিনার (Sheikh Hasina) সরকারের পতন, মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আগমন এবং সবশেষে দেশের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি (BNP) দলের নিরংকুশ সংখ্যাগরিষ্ঠতা প্রাপ্তি।

সবমিলিয়ে পদ্মাপারের ক্ষমতার অলিন্দে পরিবর্তনের জোয়ার আসছে বারংবার। এবার নির্বাচিত সরকার গঠিত হওয়ার পালা। ৩০০ টির মধ্যে ২৯৯ টি আসনে ভোট হয় বাংলাদেশে। সরকার গঠনের জন্য ১৫১ টি আসনে জয়লাভ করার দরকার ছিল। তবে বিরোধী শিবিরদের কার্যত ফুৎকারে উড়িয়ে ২১২ টি আসন কুক্ষিগত করেছে বিএনপি (BNP)। তাদের প্রধান বিরোধী শিবির জামাত জোট পেয়েছে ৭৭ টি আসন আর অন্যান্য রাজনৈতিক দলের ভাঁড়ারে রয়েছে ৮ টি আসন। কাজেই বিএনপির চেয়ারম্যান তথা বাংলাদেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের ( Tarique Rahman) প্রধানমন্ত্রীর পদে আসীন হওয়া শুধুই সময়ের অপেক্ষা। প্রসঙ্গত ২০০৮ সালে সপরিবারের ব্রিটেনে চলে যান তারেক। তার ১৭ বছর পর ২০২৫ সালে ফের বাংলাদেশে (Bangladesh) ফেরেন তিনি। আর তাকে দেখতে ওপার বাংলার রাজপথে যখন জনতার ঢল নেমেছিল তখনি বাংলাদেশের রাজনীতিতে পালাবদলের এক ইঙ্গিত কিন্তু পেয়েছিলেন রাজনৈতিক মহলের একাংশ।

এবার আওয়ামীলীগ বিহীন ভোটে বাজিমাত করলো বিএনপি। ধানের শিষেই ভরসা রাখলো শস্য শ্যামলা দেশ। তবে এবার কোন পথে এগোবে সেদেশের রাজনৈতিক কর্মকান্ড? ভারতের সঙ্গেই বা কেমন সম্পর্ক হবে পদ্মাপারের ? সবটাই ক্রমশ প্রকাশ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *