নেপালে জেন জ়ি জ়িন্দাবাদ? বলেন্দ্রর নবীন বাহিনীই প্রাথমিক গণনায় এগিয়ে, অনেক পিছনে ওলি বা প্রচণ্ডদের দল
যে ১৬৫টি আসনে প্রত্যক্ষ নির্বাচন হয়েছে ,তার মধ্যে ৫টি করে আসনে এগিয়ে রয়েছে অপসারিত প্রধানমন্ত্রী ওলির দল ও নেপালের প্রাচীনতম নেপালি কংগ্রেস। এখন পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, তাতে দেখা যাচ্ছে দল গগন থাপার নেপালি কংগ্রেস। জেন জ়ি`র পছন্দের বলেন্দ্রর আরএসপি এগিয়ে রয়েছে ৫০টি আসনে।

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লী : গত সেপ্টেম্বর মাসে নেপালে তরুণ প্রজন্মের এক গণ আন্দোলনে পদচ্যুত হতে হয়েছিল কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন ইউএমএল সরকারের। সরকার পতনের ৩দিন পর নেপালের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কী অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন। এরপর সে দেশের নির্বাচন কমিশন ৫ মার্চ পার্লামেন্ট নির্বাচনের দিন ঘোষণা করেছিল। সেই মতো গত বৃহস্পতিবার নেপালে সাধারণ নির্বাচন হয়।অংশ নিয়েছিল ৬৫টি রাজনৈতিক দল।
আজ গণনা শুরু হবার পর দেখা যাচ্ছে নেপালে নতুন সরকার গঠনের দিকে দুর্দান্ত গতিতে দৌড়োচ্ছে তরুণ প্রজন্ম বা জেন জ়ি`র পছন্দের আরএসপি। এই আরএসপি দলটি জেন জ়ি`র আন্দোলের পরে গঠন করেন প্রাক্তন জনপ্রিয় গায়ক, দেশের রাজধানীর প্রাক্তন মেয়র বলেন্দ্র শাহ। যিনি শুরু থেকেই নেপালে জেন জ়ি আন্দোলনের অন্যতম পৃষ্ঠপোষক নেপালের যে ১৬৫টি আসনে প্রত্যক্ষ নির্বাচন হয়েছে ,তার মধ্যে ৫টি করে আসনে এগিয়ে রয়েছে অপসারিত প্রধানমন্ত্রী ওলির দল ও নেপালের প্রাচীনতম দল নেপালি কংগ্রেস । এখন পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, তাতে দেখা যাচ্ছে দল গগন থাপার নেপালি কংগ্রেস। জেন জ়ি`র পছন্দের বলেন্দ্রর আরএসপি এগিয়ে রয়েছে ৫০টি আসনে। নেপালের আর এক প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল ওরফে প্রচণ্ডর দল এগিয়ে রয়েছে ৩টি আসনে। প্রচণ্ড নিজে রুকুম পূর্ব-১ কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন। শেষ পাওয়া খবর অনুযায়ী অন্যান্য দলগুলি এগিয়ে রয়েছে২টি আসনে।
অনেকেই বাংলাদেশের প্রভাব খুঁজে পেয়েছিলেন নেপালে সেপ্টেম্বরে ছাত্র-যুবদের বিক্ষোভে ওলি সরকারের পতনে। যে ছাত্র আন্দোলনের জেরে ২০২৪ সালের অগস্টে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল, পরবর্তীতে সেই আন্দোলনের নেতারা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নামে নতুন দল গঠন করেন। কিন্তু গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচনের পর দেখা যায়, সে দেশের মানুষ আস্থা রাখতে পারে নি জুলাই`র জেন জ়ি আআন্দোলনের নেতৃত্বের উপরে। জয়ী হয়েছিল সাবেক বিএনপি। কিন্তু নেপালে প্রাথমিক গণনার পর দেখা যাচ্ছে, পুরনো কিংবা পরিচিত দলগুলির উপরে নয়, নেপালের মানুষ আস্থা রাখছে তুলনায় নতুন দল এবং নতুন নেতার উপরেই।
