এ জে সি বোস রোডের বেনিয়াপুকুরে আবাসনের ৫তলার ব্যালকনি থেকে পড়ে মৃত্যু এক বৃদ্ধের
সাত সকালেই দেখা গেলো বছর ৮৫`র এক বৃদ্ধের রক্তাক্ত মৃতদেহ ৫তলা আবাসনের নিচে পরে থাকতে। ঘটনাস্থল মধ্য কলকাতার এ জে সি বোস রোডের বেনিয়াপুকুর।আবাসনের ব্যালকনি থেকে পড়ে মৃত্যু হয় গ্যাব্রিয়েল জোনাস গোমস্ নামের ৮৫ বছরের ঐ বৃদ্ধের।
নিজস্ব সংবাদদাতাঃ কলকাতা : নিঃসঙ্গতা ক্রমশ গ্রাস করছে তিলোত্তমার প্রবীণ নাগরিকদের। বিত্ত থাকলেও বয়স্ক মানুষগুলি হারিয়েছেন তাদের বেঁচে থাকার বৃত্তটিকে। একাকী জীবনের অবসাদ গ্রাস করছে আমাদের প্রবীণ প্রতিবেশীদের। জীবনের ব্যাস্ততায় এ শহর ভুলে গেছে পাশের বাড়ি বা ফ্ল্যাটের জ্যাঠা, কাকা, বা অন্য যে কোন বয়স্ক মানুষদের খোঁজ নিতে, আর তারই প্রতিফলনে রোজই আমাদের সামনে উঠে আসছে বিভিন্ন ধরণের ঘটনা, দুর্ঘটনার কথা, এদিন যেমন সাত সকালেই দেখা গেলো বছর ৮৫`র এক বৃদ্ধের রক্তাক্ত মৃতদেহ ৫তলা আবাসনের নিচে পরে থাকতে। ঘটনাস্থল মধ্য কলকাতার (Kolkata) এ জে সি বোস রোডের (AJC Bose Road) বেনিয়াপুকুর।আবাসনের ব্যালকনি থেকে পড়ে মৃত্যু হয় গ্যাব্রিয়েল জোনাস গোমস্ নামের ৮৫ বছরের ঐ বৃদ্ধের।পুলিশ সূত্রের খবর, সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত বৃদ্ধের দেখাশোনা করার জন্য এক পরিচারিকা থাকতেন। তিনি কাজ করে চলে যাওয়ার পর ফ্ল্যাটের দরজা বাইরে থেকে আটকানো থাকতো। সিসিটিভি (CCTV) ফুটেজে দেখা গিয়েছে, সকাল ৬টা ৫ মিনিটে নিজের ফ্ল্যাটের ব্যালকনি থেকে পড়ে যান বৃদ্ধ।এ ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি। উদ্ধার হয়নি কোনও সুইসাইড নোটও । পড়ে যাওয়ার ঘটনায় ‘সন্দেহজনক’ কিছু পাওয়া যায় নি বলে জানিয়েছেন তদন্তকারীরা। মৃতদেহটি পাঠানো হয়েছে ময়নাতদন্তে (Post Mortem) ।



