কলকাতা

সুপ্রিম কোর্টের নির্দেশকে উপেক্ষা করছে নির্বাচন কমিশন, কমিশনের বিরুদ্ধে প্রমান সহ পোস্ট অভিষেকের

নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সি মুরগণের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নির্দেশকে উপেক্ষা করার মারাত্মক অভিযোগ প্রমান সহ সামনে আনলেন অভিষেক

র্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (TMC)সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এবার গুরুতর গুরুতর অভিযোগ তুললেন ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে। তাঁর এক্স হ্যান্ডেলে প্রমান স্বরূপ নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সি মুরগণের কিছু হোয়াটস অ্যাপ নির্দেশের ছবি প্রকাশ করে অভিষেকের অভিযোগ কমিশন নির্ধারিত পদ্ধতি লঙ্ঘন করে বারংবার ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশকে উপেক্ষা করছে।

তাঁর এই অভিযোগ প্রমাণ করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) কিছু হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট দিয়েছেন, যেখানে নির্দেশাবলী বিধিবদ্ধ মাধ্যম ছাড়াই শেয়ার করার প্রমাণ মিলেছে। তিনি আরও অভিযোগ করেছেন যে,
জেলা-ভিত্তিক রোল অবজার্ভারদের লগ-ইন পাসওয়ার্ড কলকাতার একটি কেন্দ্রীয় জায়গা থেকে ব্যবহার করা হয়েছে। তাঁর দাবি, দিল্লি থেকে আসা নির্দেশ মতো, একটি বিশেষ সম্প্রদায়কে টার্গেট করতে সরকারি তথ্যের অপব্যবহার করা হচ্ছে।বিষয়টি নিয়ে আদালতে যাওয়া হবে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন। অভিষেকের মতে, নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা কোনও রাজনৈতিক প্রভাবের উপর নয়, বরং জনগণের আস্থার উপর নির্ভরশীল হওয়া উচিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *