কলকাতা

বরানগরে ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়ে মারধোর,গ্রেপ্তার ২

ঘটনায় জড়িত ছয় জনের নামে বরানগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত ব্যবসায়ী সুদীপ্ত ঘোষ। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বরানগরের টবিন রোড (Tobin Road) থেকে রাহুল যাদব ওরফে বগা ও আয়ুষ কুন্ডু ওরফে গোপালকে গ্রেপ্তার করেছে বরানগর থানার পুলিশ।

বরানগরে (Baranagar) ব্যবসায়ীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধোরের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করলো বরানগর থানার পুলিশ। উল্লেখ্য, বরানগরের গোপাল লাল ঠাকুর রোডের বাসিন্দা ব্যবসায়ী সুদীপ্ত ঘোষকে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে প্রানে মারার হুমকি দেবার অভিযোগ ওঠে তৃনমুল (TMC) নেতা শঙ্কর রাউতের দলবলের বিরুদ্ধে। সুদীপ্ত ঘোষের অভিযোগ, তার কাছ থেকে চাঁদা হিসেবে ১লক্ষ টাকা চাওয়া হয়। সেই টাকা না দেওয়ায় এদিন রাতে তাকে নিজের দলের ছেলেদের পাঠিয়ে বাড়ি থেকে জোর করে তুলে শালিসি সভায় নিয়ে যায় তৃণমূল নেতা শংকর রাউত। সেই ঘটনার ছবি ধরা পড়েছে সিসিটিভি (CCTV) ফুটেজে। তবে নিজের বিরুদ্ধে ওঠে যাবতীয় অভিযোগ অস্বীকার করে শঙ্কর রাউতের পাল্টা দাবি, “ওই ব্যবসায়ী টাকা নিয়েও ফ্ল্যাটের কাজ করেনি। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা তুঙ্গে। এই ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে বরানগর থানা অবরোধের হুঁশিয়ারীও দেন বিজেপি (BJP) নেতা সজল ঘোষ। এরপরেই এই ঘটনায় জড়িত ছয় জনের নামে বরানগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত ব্যবসায়ী সুদীপ্ত ঘোষ। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বরানগরের টবিন রোড (Tobin Road) থেকে রাহুল যাদব ওরফে বগা ও আয়ুষ কুন্ডু ওরফে গোপালকে গ্রেপ্তার করেছে বরানগর থানার পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *