কলকাতা

বরানগরে ব্যবসায়ীকে মারধোরের ঘটনায় মূল অভিযুক্ত অর্পণ দত্ত গ্রেপ্তার

ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়ে মারধোরের ঘটনায় মূল অভিযুক্ত অর্পণ দত্তকে ডানকুনি থেকে গ্রেপ্তার করলো বরানগর থানার পুলিশ। মোট গ্রেপ্তার ৪

অবশেষে বরানগর (Baranagar) কাণ্ডে মূল অভিযুক্ত অর্পণ দত্তকে (Arpan Dutta) ডানকুনি (Dankuni) থেকে গ্রেপ্তার করলো পুলিশ। এই নিয়ে গ্রেপ্তারীর সংখ্যা দাঁড়ালো ৪। উল্লেখ্য, বরানগরের (Baranagar) দেশবন্ধু রোডে আবাসনে ঢুকে ব্যবসায়ী সুদীপ্ত ঘোষকে মারধোর করে তুলে নিয়ে যাবার ঘটনাকে কেন্দ্র করে তুঙ্গে উঠেছিলো রাজনৈতিক তরজা। ঘটনায় ৬জনের নামে বরানগর থানায় অভিযোগ দায়ের করেছিলো আক্রান্ত ব্যবসায়ী সুদীপ্ত ঘোষ। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে প্রথমে বরানগরের টবিন রোড (Tobin Road) থেকে রাহুল যাদব ওরফে বগা ও আয়ুষ কুন্ডু ওরফে গোপালকে গ্রেফতার করে বরানগর থানার পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে বনহুগলী (Bonhoogly) থেকে ঘটনায় আরো এক অভিযুক্ত অরিত্র দাস ওরফে দীপকে গ্ৰেফতার করে বরানগর থানার পুলিশ। পরবর্তীতে তৃণমূল নেতা (TMC) শংকর রাউতের প্ররোচনাতেই এই ধরনের ঘটনা ঘটেছে বলে ব্যবসায়ীর অভিযোগের পরিপ্রেক্ষিতে শংকর রাউতকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে বরানগর থানার পুলিশ। কিন্তু অধরা ছিলো মূল অভিযুক্ত অর্পণ দত্ত। তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশী চালানো হচ্ছিলো। আর এদিন গোপন সূত্রে খবর পেয়ে অর্পণ দত্তের মোবাইল লোকেশন ট্র্যাক (Location track) করে ডানকুনি স্টেশনের (Dankuni Station) সামনে থেকে অর্পণ দত্তকে গ্রেফতার করলো বরানগর থানার পুলিশ। ডানকুনি স্টেশন থেকে ট্রেন ধরে অন্যত্র পালানোর ছক ছিল অর্পনের এমনটাই জানা গেছে পুলিশ সূত্র থেকে। ধৃতকে পুলিশী হেফাজতের আবেদন জানিয়ে ACJM আদালতে পাঠিয়েছে বরানগর থানার পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *