কলকাতা

স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক কলকাতা প্রত্যাবর্তন দিবস উদযাপন

নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হলো স্বামী বিবেকানন্দের ১২৯ তম ঐতিহাসিক কলকাতা প্রত্যাবর্তন দিবস

নানা কর্মসূচীর মধ্যে দিয়ে স্বামী বিবেকানন্দের  (Swami Vivekananda) ১২৯ তম ঐতিহাসিক কলকাতা প্রত্যাবর্তন দিবস পালিত হলো ১৮৯৩ সালে আমেরিকার (America) শিকাগো  (Chicago) ধর্ম মহাসম্মেলনে বিশ্বের দরবারে সনাতন ধর্মকে পৌঁছে দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। তাঁর শিকাগো সফর শেষে ১৮৯৭ সালের ১৯শে ফেব্রুয়ারী সকালে স্বামীজী বজবজ রেলস্টেশন থেকে কলকাতার (Kolkata) উদ্দেশ্যে যাত্রা করেন। ওই ঐতিহ্যপূর্ণ দিনটির স্মরণে স্বামীজির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিবেকানন্দ স্মারক সমিতির উদ্যোগে Ramakrishna Math and Ramakrishna Mission-এর সহযোগিতায় ১৯৮৬ সাল থেকে দিনটি মর্যাদার সঙ্গে পালিত হয়ে আসছে।

দক্ষিণ ২৪ পরগনার বজবজ পুরনো রেলস্টেশনে স্বামী বিবেকানন্দের ১২৯ তম ঐতিহাসিক কলকাতা প্রত্যাবর্তন দিবস পালন
দক্ষিণ ২৪ পরগনার বজবজ পুরনো রেলস্টেশনে স্বামী বিবেকানন্দের ১২৯ তম ঐতিহাসিক কলকাতা প্রত্যাবর্তন দিবস পালন

 

প্রতি বছরের মতো এবছরও দক্ষিণ ২৪ পরগনার বজবজ (Budge Budge) পুরনো রেলস্টেশনে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। পূর্ব রেলের সহায়তায় সকালে বজবজ থেকে শিয়ালদা(Sealdha) পর্যন্ত ‘বিবেকানন্দ স্পেশাল’ নামে একটি সুসজ্জিত বিশেষ ট্রেন চালানো হয়। এই অনুষ্ঠান উপলক্ষে এদিন স্টেশন চত্বর জুড়ে ছিলো ভক্ত ও সাধারণ মানুষের উপচে পড়া ভীড়। স্বামীজীর প্রতিকৃতিতে মাল্যদানের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান সহ স্বামী বিবেকানন্দের আদর্শকে তাদের বক্তৃতার মধ্যে দিয়ে তুলে ধরেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিবর্গ। মূলত এই ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই এই অনুষ্ঠানের আয়োজকদের মূল লক্ষ্য। ১২৯ বছর পরও স্বামীজীর গৌরবময় প্রত্যাবর্তনের সাক্ষী হয়ে রয়েছে বজবজ স্টেশন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *