প্রতীকউরের আচমকা ইস্তফা, ভোটার আগে বড়ো ধাক্কা সিপিআইএমে !
ডায়মন্ডহারবার থেকে দলের মুখ বাঁচিয়ে বিধানসভা ভোটার আগে কেন ইস্তফা প্রতীকউরের ?
নিজস্ব সংবাদদাতা : সামনেই দলের অস্তিত্ত্ব বাঁচাবার লড়াই, গত লোকসভা নির্বাচনের মতো আসন্ন বিধানসভা ভোটেও তিনি সামনের সারিতে দাঁড়িয়ে দলকে নেতৃত্ব দেবেন, এটাই প্রত্যাশিত ছিলো। কিন্তু আচমকাই ছন্দ পতন। গত লোকসভা নির্বাচনে নওসাদ সিদ্দিকীর (Naushad Siddiqui) পিছনের দরজা দিয়ে পালানোর পর নিশ্চিত পরাজয় জেনেও ডায়মন্ডহারবার কেন্দ্র থেকে বুক চিতিয়ে লড়াই করেছিলেন অভিষেক ব্যানার্জীর (Abhishek Banerjee) বিরুদ্ধে। এবং গত কয়েক বছর ধরে সিপিআইএমের (CPIM) নতুন প্রজন্মের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন প্রতীকউর রহমান (Pratikur Rahaman)। লোকসভার আগে “ইনসাফ যাত্রা” বা সম্প্রতি “বাংলা বাঁচাও যাত্রা”র অন্যতম মুখ ছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই কার্যত দলের সাধারণ সদস্য পদ থেকেও সরে দাঁড়াবার ইচ্ছা প্রকাশ করেছেন প্রতিকুর, এবং সেই মর্মে একটি চিঠিও পৌঁছেছে আলিমুদ্দিনে(Alimuddin Street)। সমাজমাধমে প্রকাশিত সেই চিঠির সত্যতা যাচাই করেনি ৭এ নিউজ (7A News)।

কিন্তু কি এমন হলো, যে প্রতিকুরের মতো এক জন লড়াকু নেতা হঠাৎ করে এমন সিদ্ধান্ত নিলেন ? এটাই এখন কোটি টাকার প্রশ্ন। যদিও আলিমুদ্দিনের তরফে এখন পর্যন্ত কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।



