বরানগরে গাছ কাটার প্রতিবাদে পথে নামলো সিপিআইএম
বরানগর পৌরসভার বিধান শিশু উদ্যানে নির্বিচারে বৃক্ষ নিধন,সবুজ রক্ষায় সিপিআইএমের বিক্ষোভ-প্রতিবাদ মিছিল
নিজস্ব সংবাদদাতা : এবার বরানগর (Baranagar) পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের দেশবন্ধু রোডের বিধান শিশু উদ্যানে নির্বিচারে গাছ কাটার ঘটনায় লাগলো রাজনীতির রং। সরাসরি তৃণমূলের (TMC) বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলে পথে নামলো সিপিআইএম (CPIM)। এলাকার পরিবেশের ভারসাম্য বজায় রাখার পাশাপাশি শিশুদের মনের বিকাশ ঘটাতে যে সবুজ রক্ষা করার প্রয়োজন,তার পরিবর্তে সবুজ ধ্বংস করে দেওয়া হচ্ছে। রাজ্যের শাসকদলের বিরুদ্ধে এই অভিযোগ তুলে, সবুজায়নের দাবীতে এদিন সিপিআইএমের (CPIM) পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হলো বরানগরের (Baranagar) বিধান শিশু উদ্যানের সামনে।
আরও পড়ুন :
বিদায়ের পথে ঠান্ডা ,দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বাড়বে পারদ তবে উত্তরবঙ্গে থাকবে কুয়াশা,
২০২৬-এ লক্ষ্যে পৌছতে বিজেপির “পরিবর্তন রথযাত্রা”, মার্চেই ব্রিগেডে আসছেন মোদী ?
উল্লেখ্য,গত ১৪ই ফেব্রুয়ারি বরাহনগর পৌরসভার (Baranagar Municipality) অন্তর্গত বিধান শিশু উদ্যানের মধ্যে থাকা একাধিক মহীরুহ নির্বিচারে কেটে ফেলা হয়। এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানায় স্থানীয় বাসিন্দারাও। পৌরসভা সূত্রে খবর, বিধায়কের উন্নয়ন তহবিলের টাকায় এই পার্ক সংস্কারের জন্যই গাছগুলি কাটা হয়েছে। আর এদিন বিধান শিশু উদ্যানের মধ্যে নির্বিচারে একাধিক বৃক্ষ নিধনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে, পরিবেশ রক্ষার দাবীতে সিপিআইএম (CPIM) বরাহনগর (Baranagar) ১ নম্বর এবং ২ নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে বিধান শিশু উদ্যানে সামনে বিক্ষোভ দেখানো হয়। এরপর সেখান থেকে বরাহনগর পৌরসভার গেট পর্যন্ত প্রতিবাদ মিছিলও সংগঠিত হয়। মিছিলটি দেশবন্ধু রোড ধরে পৌরসভার পাশের রাস্তা মতিলাল মল্লিক লেন হয়ে গোপাল লাল ঠাকুর রোডে গিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম (CPIM) উত্তর ২৪ পরগনা জেলা কমিটির অন্যতম দুই সদস্য সানু রায়, ডঃ দীপ্তজিৎ দাস, কিশোর গাঙ্গুলী, অশোক ভট্টাচার্য সহ সিপিআইএম`র কর্মী-সমর্থকেরা। সিপিআইএমের উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সদস্য ডঃ দীপ্তজিৎ দাসের হুঁশিয়ারী,সমাজে সবুজ রক্ষা করার লক্ষ্যে তারা লাগাতার লড়াই আন্দোলন চালিয়ে যাবেন, প্রয়োজনে আইনের পথে যেতে বাধ্য হবেন।



