কলকাতা

ভয়ংকর ভূমিকম্পে খাস কলকাতার রাস্তায় ফাটল! আতঙ্কিত স্থানীয়রা

আজকের তীব্র ভূমিকম্পের ঘটনায় বাংলাদেশ কিংবা পশ্চিমবঙ্গে কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও খাস কলকাতায় সদ্য সংস্কার হওয়া পিচের রাস্তার যে ফাটল ধরেছে সেই ছবি এখন সমাজমাধ্যমে ভাইরাল।

নিজস্ব সংবাদদাতা : গতকালই শেষ হয়েছিল রাস্তা সংস্কারের কাজ। আর আজকের ভূমিকম্পের ( Earthquake) জেরে সেই রাস্তাতেই ধরলো ফাটল ! চাঞ্চল্যকর ছবিটি কোনো গ্রাম বা শহরতলীর নয়, বরং দেখা গেলো খাস কলকাতাতেই (Kolkata)। প্রসঙ্গত জোরালো ভূমিকম্পে আজ দুপুর নাগাদ কেঁপে ওঠে কলকাতা শহর। রিখটার স্কেলে কম্পন মাত্রা ছিল ৫.৫. কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও অনুভূত হয়েছে তীব্র এবং একটানা কম্পন। আর সেই কম্পনের জেরে হতাহতের খবর না মিললেও বেহালার পর্ণশ্রীর সাগর মান্না রোড হয়ে গেলো আড়াআড়িভাবে বিভক্ত!

উল্লেখ্য, আজকের ভূকম্পনের উৎসস্থল ছিল বাংলাদেশের সাতক্ষীরা জেলা। দুপুর ১:২০ নাগাদ কম্পন শুরু হতেই আতংকে কলকাতার একাধিক বহুতলের বাসিন্দারা রাস্তায় নেমে এসেছিলেন। একই ছবি জেলাতেও। তবে সেই তীব্র ভূমিকম্পের ঘটনায় বাংলাদেশ কিংবা পশ্চিমবঙ্গে কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও খাস কলকাতায় সদ্য সংস্কার হওয়া পিচের রাস্তার যে ফাটল ধরেছে সেই ছবি এখন সমাজমাধ্যমে ভাইরাল। স্বাভাবিকভাবেই বেহাল রাস্তার কারণে যথেষ্ট উদ্বেগে এলাকার বাসিন্দারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *