কলকাতা

Earthquake in Kolkata : প্রবল ভূমিকম্পে কেঁপে উঠলো কলকাতা

ভূমিকম্পের কেন্দ্রস্থল বাংলাদেশের খুলনা এবং উৎসস্থল মায়ানমার। কলকাতার প্রায় সব জায়গা থেকেই কম্পন অনুভূত হয়েছে।

প্রবল ভূমিকম্পে কেঁপে উঠলো কলকাতা। কলকাতা সহ একাধিক জেলায় অনুভূত হলো কম্পন। দুপুর ১:২২ থেকে কম্পন অনুভূত হওয়া শুরু হয়। জানা যাচ্ছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল বাংলাদেশের খুলনা এবং উৎসস্থল মায়ানমার। কলকাতার প্রায় সব জায়গা থেকেই কম্পন অনুভূত হয়েছে। বিভিন্ন এলাকার বহুতলে জোর ঝটকা, আতঙ্কে রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষ। প্রায় মিনিটখানেক টানা কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ল শহরজুড়ে। মাত্র ১ মাসের মধ্যে ২ বার কেঁপে উঠলো কলকাতা। এই প্রথম এতটা দীর্ঘস্থায়ী কম্পন হলো কলকাতায়। রিখটার স্কেলে (Richter Scale) ভূকম্পের মাত্রা ৫.৪ এর কাছাকাছি ।

ভূমিকম্পের এপিসেন্টার বা কেন্দ্রস্থল বাংলদেশের সাতক্ষীরা যা এ রাজ্য থেকে মাত্র ১০০ কিমি দূরে, সেইকারনেই এতটা তীব্রভাবে কম্পন অনুভূত হয়েছে। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জোরালো কম্পন অনুভূত হয়েছে। এলাকার বাড়ি এবং আবাসন নড়ে ওঠে , বন্ধ থাকা সিলিং ফ্যান দুলতে থাকে বেশ কিছুক্ষণ।

দক্ষিণ ২৪ পরগনাতেও ভূমিকম্প তীব্রভাবে অনুভূত হয়। ভূমিকম্প চলাকালীন বেশ কয়েক সেকেন্ড ধরে দেখা যায় ঘরের মধ্যে রাখার টেবিল চেয়ার এমনকি পাখা টিভি কাঁপতে শুরু করে। গামলায় রাখা জলের কম্পন অনুভব করা যায়। আতংকিত হয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা। তবে পরপর অল্প সময়ের ব্যবধানে ঘটে চলা ভূমিকম্প চিন্তার ভাঁজ ফেলছে সাধারণ মানুষের কপালে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *