সল্টলেক সেক্টর ফাইভে বহুতলের রেস্তোরাঁয় আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন, আতঙ্ক এলাকায়
বিধাননগরের সল্টলেক সেক্টর ফাইভের (Salt Lake Sector V) ওয়েবেল মোড়ের কাছে একটি বহুতলে আগুন লাগাকে কেন্দ্র করে এদিন বিকেলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় সংশ্লিষ্ট এলাকায়। স্থানীয় সূত্রে খবর, ১২ তলা ওই বহুতলের নীচের তলায় থাকা এক রেস্তোরাঁয় প্রথম আগুন লাগে।আগুন লাগার পর মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা চত্বর।
নিজস্ব সংবাদদাতা: বিধাননগরের সল্টলেক সেক্টর ফাইভের (Salt Lake Sector V) ওয়েবেল মোড়ের কাছে একটি বহুতলে আগুন লাগাকে কেন্দ্র করে এদিন বিকেলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় সংশ্লিষ্ট এলাকায়। স্থানীয় সূত্রে খবর, ১২ তলা ওই বহুতলের নীচের তলায় থাকা এক রেস্তোরাঁয় প্রথম আগুন লাগে।আগুন লাগার পর মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা চত্বর। আতঙ্কিত হয়ে বহুতলে থাকা বিভিন্ন অফিসের কর্মীরা দ্রুত বাইরে বেরিয়ে আসেন। ধোঁয়ার কারণে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন বলে খবর সূত্রের।
অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন।শেষমেশ রেস্তোরাঁ কর্মীদের সহযোগিতায় ও দমকল কর্মীদের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে আগুন। প্রাথমিকভাবে অনুমান, রেস্তোরাঁর রান্নাঘর থেকেই আগুন লাগতে পারে। যদিও আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনা ও আতঙ্ক ছড়ালেও বর্তমানে স্বাভাবিক রয়েছে পরিস্থিতি।
