কলকাতা

দোলের আগেই ‘দারুণ’ পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, খুলছে নয়া কল্যাণী এক্সপ্রেসওয়ে

আগামী ২ রা মার্চ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 'দোলযাত্রা ও হোলি মিলন উৎসবে' যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠান থেকেই ভার্চুয়ালি নয়া আদলের কল্যাণী এক্সপ্রেসওয়ের উদ্বোধন করার কথা তাঁর। বিটি রোড এবং যশোর রোডের তীব্র যানজট এড়াতে নির্ভরযোগ্য কল্যাণী এক্সপ্রেসওয়ে এবার আরও আধুনিক এবং বৃহৎ।

অবশেষে প্রতীক্ষার অবসান। উদ্বোধন হতে চলেছে ৬ লেন বিশিষ্ট কল্যাণী এক্সপ্রেসওয়ের (Kalyani Expressway)। আর এই নয়া রূপের কল্যাণী এক্সপ্রেসওয়ের মাধ্যমে এবার থেকে মাত্র ৪০-৪৫ মিনিটের মধ্যেই পৌঁছনো যাবে নিমতা (Nimta) থেকে বড় জাগুলিয়া পর্যন্ত। সেই সঙ্গে এই এক্সপ্রেসওয়ে ধরে যাতায়াতের সময় সিগন্যালে (Signal) দাঁড়াতে হবে না যানবাহনগুলিকে। সব ঠিকঠাক থাকলে দোলের আগের দিন অর্থাৎ ২ রা মার্চই ভার্চুয়ালি এই সিগন্যালবিহীন এক্সপ্রেসওয়েটি উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রীর।

প্রসঙ্গত, আগে দুই লেনবিশিষ্ট ছিল কল্যাণী এক্সপ্রেসওয়ে (Kalyani Expressway)। তবে পরবর্তীতে সেই এক্সপ্রেসওয়ের খোলনলচে বদলে ফেলার উদ্যোগ নেয় রাজ্যের পূর্তদপ্তর। এবার উদ্বোধনের অপেক্ষায় সেই নয়া রাস্তা। ৪০-৪৪ কিলোমিটার দীর্ঘ এই রাস্তার প্রতিটি লেনে রয়েছে এলিভেটেড করিডোর। সেই সঙ্গে থাকছে ১১ কিলোমিটারের চারটি ফ্লাইওভার, সাতটি আন্ডারপাস, ৭০ টি কালভার্ট, হালকা যান চলাচলের জন্য ছটি আন্ডারপাস ,পাঁচটি শৌচালয়, একটি ট্রাক লে-বাই এবং ৫৬ টি যাত্রী প্রতীক্ষালয়। প্রায় ২৫০০ কোটি ব্যয়ে নির্মিত হয়েছে এই অত্যাধুনিক এক্সপ্রেসওয়েটি।

আগে মূলত ব্যারাকপুর (Barrackpore) শিল্পাঞ্চলের একাধিক ট্রাফিক এড়াতে এই এক্সপ্রেসওয়ে ব্যবহৃত হত। এবার সেই রাস্তার আধুনিকীকরণের পর কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) এলাকা থেকে কল্যাণী (Kalyani) যাওয়া আরও সহজতর। দক্ষিনেশ্বর (Dakshineswar) – দমদম বিমানবন্দর সংযোগকারী বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে (Belgharia Expressway) থেকে নিমতা হয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরলে মিনিট ৪৫ এর মধ্যেই পৌঁছনো যাবে বড় জাগুলিয়া মোড়। উল্লেখ্য, আগামী ২ রা মার্চ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji indoor stedium) ‘দোলযাত্রা ও হোলি মিলন উৎসবে’ যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠান থেকেই ভার্চুয়ালি নয়া আদলের কল্যাণী এক্সপ্রেসওয়ের উদ্বোধন করার কথা তাঁর। বিটি রোড (BT road) এবং যশোর রোডের তীব্র যানজট এড়াতে নির্ভরযোগ্য কল্যাণী এক্সপ্রেসওয়ে এবার আরও আধুনিক এবং বৃহৎ। বিধানসভা ভোট একেবারে দোরগোড়ায়। তার আগে এই সুপরিকল্পিত এবং উন্নত এক্সপ্রেসওয়ের সূচনা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *