মার্চের ৩য় সপ্তাহ থেকে বাড়তে পারে তাপমাত্রা, ২য় সপ্তাহে রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা
বহাওয়া দফতর সূত্রের খবর সোম থেকে বুধবার পর্যন্ত কলকাতা এবং হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
নিজস্ব সংবাদদাতাঃ কলকাতা : ভরা বসন্তে আকাশের মুখ ভার। সপ্তাহের ১ম দিনেও দেখা নেই সূর্যমামার। আপাতত ক`য়েক দিন আবহাওয়া এমনটাই থাকবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। আবহাওয়া দফতর সূত্রের খবর সোম থেকে বুধবার পর্যন্ত কলকাতা এবং হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝো়ড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই এ সপ্তাহে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি চলতে পারে আগামী রবিবার পর্যন্ত। ঝড়বৃষ্টি হলেও উত্তরবঙ্গে কোথাও আপাতত তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের কোথাও আগামী সাত দিন তাপমাত্রা একই রকম থাকবে। তার পরে সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পাবে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.৩ ডিগ্রি বেশি।


