কলকাতা

এপ্রিল নয়, আজ থেকেই মিলবে “যুবসাথী” প্রকল্পের টাকা

আজ ধর্মতলার "এস এই আর" (SIR) বিরোধী ধর্ণা মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, "১লা এপ্রিল নয়, আজ, অর্থাৎ শনিবার ৭ই মার্চ থেকেই মিলবে "যুবসাথী" প্রকল্পের টাকা"

নিজস্ব সংবাদদাতা,কলকাতা : ২০২৬এর বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) আগে নির্বাচকদের (Voter) মন জয় করতে লক্ষ্মীর ভান্ডারের (Lakshmir Bhandar) টাকা ১০০০ থেকে বেড়ে হয়েছে ১৫০০, তার সাথে নতুন সংযোজন “যুবসাথী” (YuvaSathi) প্রকল্প। রাজ্যের বেকার যুবক যুবতীরা, যারা ন্যূনতম মাধ্যমিক পরীক্ষায় বসেছেন, এমন ৪০ বছর পর্যন্ত যুবক-যুবতীরা আগামী এপ্রিল মাস থেকে মাসে ১৫০০টাকা করে পাবেন এই “যুবসাথী” প্রকল্পে , বিধানসভায় দাঁড়িয়ে এমন ঘোষণাই করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই ঘোষণার পর রাজ্যের প্রতিটি কোণায় এই “যুবসাথী” প্রকল্প ঘিরে তুমুল উৎসাহ দেখেছিলাম আমরা। শুধু মাধ্যমিক পাশ নয়, লাইনে দেখা মিলেছিল পি এইচ ডি (PHD) করা যুবক যুবতীদেরও। গত ২৬শে ফেব্রুয়ারী ২০২৬ পর্যন্ত রাজ্যে প্রায় ১কোটি (One Crore ) ২১ থেকে ৪০ বছরের বেকার যুবক-যুবতী নাম লিখিয়ে ছিলেন এই “যুবসাথী” প্রকল্পে।

আর আজ ধর্মতলার “এস এই আর” (SIR) বিরোধী ধর্ণা মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, “১লা এপ্রিল নয়, আজ, অর্থাৎ শনিবার ৭ই মার্চ থেকেই মিলবে “যুবসাথী” প্রকল্পের টাকা। তবে “যুবসাথী” প্রকল্প নিয়ে নয়, ১টি সরকারী ঘোষণা কিভাবে সম্পূর্ণ দলীয় মঞ্চ থেকে করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল। তাদের দাবী এস আই আর’এর (SIR) বিরোধিতা করতে গিয়ে সম্পূর্ণ ব্যর্থ হয়ে মুখ্যমন্ত্রী সরকার আর দলকে গুলিয়ে ফেলেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *