কলকাতা

ভোটের আগে কলকাতার মহিলাদের সুরক্ষায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, চালু হচ্ছে “পিঙ্ক বুথ” এবং “শাইনিং” বাহিনী

কলকাতা পুলিশ সূত্রে জানা গেছে শনিবার সন্ধ্যা থেকে কলকাতার গুরুত্বপূর্ণ এবং জনবহুল মোড়গুলিতে খোল থাকবে সম্পূর্ণ মহিলা পুলিশ পরিচালিত এই "পিঙ্কবুথ", যেখানে যে কোন প্রয়জনে যোগাযোগ করতে পারবেন পথচলতি মহিলারা এবং কর্তব্যরত মহিলা পুলিশ কর্মীরা অভিযোগের গুরুত্ব অনুসারে সাথে সাথে ব্যবস্থা নেবেন। একই সাথে একইসঙ্গে রাতের কলকাতা জুড়ে টহল দেবে মহিলা পুলিশের মোবাইল প্যাট্রোল টিম, যার নাম দেওয়া হয়েছে ‘শাইনিং

নিজস্ব সংবাদদাতা : বিধানসভা ভোট (West Bengal Elections 2026)এর মুখে কলকাতা শহরের মহিলাদের নিরাপত্তা নিয়ে নতুন ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শনিবার এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকাও (West Bengal SIR Final Voter List) প্রকাশ হবার ঠিক আগে সমাজমাধ্যম একটি পোস্ট করে রাতের কলকাতায় “পিঙ্ক বুথ” এবং “শাইনিং” বাহিনীর কথা ঘোষণা করেন তিনি।

এখন প্রশ্ন কি রয়েছে মুখ্যমন্ত্রীর এই “পিঙ্কবুথ” (Pink Booth) এবং “শাইনিং”(Shinning Patrolling) বাহিনীতে? কলকাতা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা থেকে কলকাতার গুরুত্বপূর্ণ এবং জনবহুল মোড়গুলিতে খোলা থাকবে সম্পূর্ণ মহিলা পুলিশ পরিচালিত এই “পিঙ্কবুথ”,যেখানে যে কোন প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন পথচলতি মহিলারা এবং কর্তব্যরত মহিলা পুলিশ কর্মীরা অভিযোগের গুরুত্ব অনুসারে সাথে সাথে ব্যবস্থা নেবেন। একই সাথে একইসঙ্গে রাতের কলকাতা জুড়ে টহল দেবে মহিলা পুলিশের মোবাইল প্যাট্রোল টিম, যার নাম দেওয়া হয়েছে ‘শাইনিং’(Shinning Patrolling)।ভোটের আগে হঠাৎ করে কলকাতার নারী সুরক্ষা (Women Safety) জোরদার করতে নতুন পদক্ষেপ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধীদের কটাক্ষ, “মুখ্যমন্ত্রীর এই ঘোষণাই প্রমাণ করছে রাতের কলকাতায় মহিলারা কতটা নিরাপত্তাহীন”।
মুখ্যমন্ত্রীর পোস্ট থেকেই জানা গেছে, কলকাতা পুলিশের (Kolkata Police) নতুন এই দুই ব্যবস্থা শনিবার সন্ধে থেকেই কার্যকর হচ্ছে। শহরের একাধিক ব্যস্ত মোড়ে মহিলা পুলিশ পরিচালিত পিঙ্কবুথ খোলা থাকবে সন্ধে থেকে মধ্যরাত পর্যন্ত। প্রয়োজনে সেখানে সরাসরি যোগাযোগ করতে পারবেন মহিলারা।জরুরি সহায়তা, অভিযোগ জানানো কিংবা নিরাপত্তা সংক্রান্ত বিষয় – সবকিছুর জন্যই এই বুথগুলিকে ব্যবহার করা যাবে।
আর রাত ৮টা থেকে রাত ২টো (8pm. to 2am.) পর্যন্ত শহরের প্রধান সড়কগুলিতে টহল দেবে ‘শাইনিং’ নামে বিশেষ মহিলা পুলিশের বিশেষ প্যাট্রোল টিম। ই এম বাইপাস-সহ সেই সব রাস্তা, যেখানে রাতে বহু কর্মজীবী (Working-class) মহিলা যাতায়াত করেন, সেখানে নজরদারি বাড়ানো হবে। মুখ্যমন্ত্রী মনে করেন , এই পদক্ষেপ শহরের মহিলাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলবে। তার দাবি , বহু বছর ধরেই কলকাতা দেশের নিরাপদতম শহরগুলির একটি । নতুন এই দু’টি উদ্যোগ সেই সুনাম বজায় রাখতে আরও সাহায্য করবে।
ভোটের আগে কলকাতা কেন্দ্রিক মহিলা ভোটারদের মন জয় করতে রাজ্য সরকারের নতুন ঘোষণা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে প্রশাসনিক মহল। এখন দেখার শহরের রাস্তায় মহিলাদের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে পিঙ্ক বুথ ও ‘শাইনিং’ টিমের টহলদারি কতটা কার্যকর হয় ?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *