গ্যাস সংকটের আবহে ফের বাড়লো গ্যাসের দাম !পৌঁছলো ২ হাজারে! কবে থেকে কার্যকর হবে নতুন দাম ?
সিলিন্ডার পিছু ২১৮ টাকা করে দাম বেড়েছে বাণিজ্যিক গ্যাসের। যার জেরে বাণিজ্যিক গ্যাসের দাম দাঁড়ালো ২ হাজার ২০৮ টাকায়।আপাতত ঘরোয়া গ্যাসের দাম না বাড়লেও বাণিজ্যিক গ্যাসের ঊর্ধ্বমুখী দামের জেরে ফাস্ট ফুড সহ অন্যান্য গ্যাস নির্ভর দ্রব্যাদির দাম বাড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।
নিজস্ব সংবাদদাতা: ফের বাড়লো গ্যাসের দাম ! তবে এবার শুধুমাত্র কোপ পড়েছে বাণিজ্যিক গ্যাস (Commercial Gas) সিলিন্ডারের গ্রাহকদের ওপর। নির্দেশিকা বলছে,কলকাতার (Kolkata) বাজারে সিলিন্ডার পিছু ২১৮ টাকা করে দাম বেড়েছে বাণিজ্যিক গ্যাসের। যার জেরে বাণিজ্যিক গ্যাসের দাম দাঁড়ালো ২ হাজার ২০৮ টাকায়।
প্রসঙ্গত পশ্চিম এশিয়ায় যুদ্ধের (Iran-Israel Conflict) আবহে গত মাসের প্রথম সপ্তাহে রান্নার ও বাণিজ্যিক দুধরণের গ্যাসেরই মূল্যবৃদ্ধি হয়। বর্তমানে ১৪.২ কেজির ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারের দাম ৯৩৯ টাকা। আর এবার ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম পেরোলো ২ হাজারের গন্ডি। দিকে দিকে সিলিন্ডার নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি অব্যাহত। সিলিন্ডার ছেড়ে অনেকে বাড়িতে রান্না করছে ইন্ডাকশনে, অনেকে আবার আশ্রয় নিয়েছেন পুরোনো উনুনের। অন্যদিকে গ্যাসের অভাবে অনেকসময়ই বিভিন্ন খাবারের দোকান নিরবচ্ছিন্নভাবে পরিষেবা দিতে ব্যর্থ হচ্ছেন। কোনো কোনো দোকানে আবার ভরসা রাখতে হচ্ছে কাঠকয়লার উনুনের ওপর। কেন্দ্রের তরফে জ্বালানি নিয়ে কোনো সমস্যা না থাকার আশ্বাস দেওয়া হলেও বাস্তব চিত্র বলছে অন্য কথাই। আর তার মাঝেই ফের বাড়লো বাণিজ্যিক গ্যাসের দাম। আজ মধ্যরাত থেকেই কার্যকর হতে চলেছে সেই নতুন দাম।আপাতত ঘরোয়া গ্যাসের (Domestic Gas) দাম না বাড়লেও বাণিজ্যিক গ্যাসের ঊর্ধ্বমুখী দামের জেরে ফাস্ট ফুড সহ অন্যান্য গ্যাস নির্ভর দ্রব্যাদির দাম বাড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।গ্যাস নিয়ে আমজনতার হয়রানি কবে বন্ধ হবে ? কবে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ ? উত্তর দেবে সময়ই।



