এবার যাদবপুরের CPIM প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য্য ?
নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার আগেই রবিবাসরীয় সকালে যাদবপুরে বাড়ি,বাড়ি ঘুরে জনসংযোগ সারলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য্য
৭ এ নিউজ ডেস্ক : যাদবপুরের ১টা দীর্ঘ বাম ঐতিহ্য রয়েছে। ১৯৬৭ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত এই কেন্দ্রে লাগাতার বামপন্থীরা জয়ী হয়েছে।দীনেশ মজুমদার,শংকর গুপ্ত,অশোক মিত্র,বুদ্ধদেব ভট্টাচার্য্য এদের মতো প্রার্থীরা এই কেন্দ্র থেকে টানা ১২টি নির্বাচনে জয়ী হয়ে এসেছে। ২০১১`র পরিবর্তনের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মনীশ গুপ্ত, বুদ্ধদেব ভট্টাচার্যকে হারিয়ে দেন। ২০১৬তে সুজন চক্রবর্তী এই আসনটি পুনরুদ্ধার করেন। ২০২১`র নির্বাচনে আবার তৃণমূল কংগ্রেসের দেবব্রত মজুমদার হারিয়ে দেন সুজন চক্রবর্তীকে। দেখা যাচ্ছে,২০২১ সালে তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট ৪৬.০১ শতাংশ। কিন্তু ২০২৪ সালের লোকসভা নির্বাচনের নিরিখে এই যাদবপুর আসনে তৃণমূলের ভোট কমে যায় ৭ শতাংশ। বামেদের ভোট বাড়ে ১ শতাংশের বেশী। বিজেপির ভোট বাড়ে ৫ শতাংশ। এই দীর্ঘ বাম ঐতিহ্য যে আসনে রয়েছে ২০২৬`র বিধানসভা নির্বাচনে এই আসনে বামেদের ফল আশাব্যঞ্জক হতে পারে এটা মনে করে এদিন নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার আগেই এই কেন্দ্রে প্রচার শুরু করলো CPIM। রবিবাসরীয় সকালে বাড়ি,বাড়ি ঘুরে জনসংযোগ সারতে দেখা গেলো বিকাশ রঞ্জন ভট্টাচার্য্যকে।



