আগামী সপ্তাহে বৃষ্টি ? কি জানাচ্ছে হাওয়া অফিস ?
আগামী সপ্তাহের মাঝামাঝিতে হালকা বৃষ্টিপাতের জেরে ভিজতে পারে কয়েকটি জেলা।অন্যদিকে উত্তরবঙ্গের আগামী সাত দিনে রাত্রিকালীন তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও দক্ষিণবঙ্গে আগামী দু’দিনে রাত্রিকালীন তাপমাত্রা প্রায় ২° সেলসিয়াস বৃদ্ধি পাবার আভাস রয়েছে।
এক নয়, এবার দক্ষিণবঙ্গের একাধিক জেলা এবং উত্তরবঙ্গের (North Bengal) একাধিক স্থানেই বৃষ্টির পূর্বাভাস দিলো আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে দক্ষিণবঙ্গে (South Bengal) আগামী দুদিনে রাত্রিকালীন তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে – এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস।
সকালের হালকা ঠান্ডা ফিরছে আবার রাতে। আর দিনের বেলা রোদের তাপে এখন থেকেই বেহাল অবস্থা পথচারীদের। তবে এদিন সর্বনিম্ন তাপমাত্রার নিরিখে শীর্ষে ছিল পুরুলিয়া (Purulia)। সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫° সেলসিয়াস। প্রসঙ্গত, গত দুদিন ধরে দক্ষিণবঙ্গের মধ্যে রেকর্ড পারদপতন ঘটেছিল কল্যাণী (Kalyani) শহরে। পাশাপাশি এদিন কলকাতায় (Kolkata) পারদ নামে ১৯.২° সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ০.৩° সেলসিয়াস কম। সেই সঙ্গে দার্জিলিংয়ে (Darjeeling) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৫° সেলসিয়াস। আপাতত শুষ্ক আবহাওয়াই থাকবে দক্ষিণবঙ্গে। তবে আগামী সপ্তাহের মাঝামাঝিতে হালকা বৃষ্টিপাতের জেরে ভিজতে পারে কয়েকটি জেলা।আর তাই আলু চাষিদের পরিপক্ব আলু ক্ষেতে না রেখে নিরাপদ স্থানে সংরক্ষণ করার পরামর্শও দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। সেই সঙ্গে বৃষ্টির (Rain) পূর্বাভাস আগামী সপ্তাহে থাকলেও আজও সামান্য বৃষ্টিপাত হয়েছে মালদায়।অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal) আগামী সাত দিনে রাত্রিকালীন তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও দক্ষিণবঙ্গে আগামী দু’দিনে রাত্রিকালীন তাপমাত্রা প্রায় ২° সেলসিয়াস বৃদ্ধি পাবার আভাস রয়েছে।
সবমিলিয়ে হালকা শীতের আমেজের মাঝেই গুটি গুটি পায়ে গরম চলেই আসছে। হাওয়া অফিসের পূর্বাভাসও অন্তত তেমনি ইঙ্গিত দিচ্ছে। তবে গোটা শীতকাল দক্ষিণবঙ্গ কার্যত বৃষ্টিশূন্য থাকলেও এবার কিন্তু রয়েছে বৃষ্টির ভ্রূকুটি।
ফলো করুন আমাদের হোয়াটস্যাপ চ্যানেল



