অভয়ার পরিবার থেকে পানিহাটীতে বিজেপি প্রার্থী ?
পানিহাটীতে নবীন প্রজন্মের প্রার্থীর বিরুদ্ধে প্রবল লড়াইয়ে এখন বিজেপি অভয়ার পরিবারের কাউকে প্রার্থী করে ময়দানে থাকতে চাইছে ?

নিজস্ব সংবাদদাতা : শেষ পর্যন্ত কি আর জি করের নির্যাতিতার পরিবারের কাউকেই পানিহাটীতে প্রার্থী করে বাজি জিততে চাইছে বিজেপি ? কারণ যে কলতান দাশগুপ্ত অভয়ার অধরা বিচারের দাবীকে সামনে রেখে ২০২৬এর বিধানসভা ভোটে প্রার্থী হয়েছেন অভয়ার নিজের এলাকা পানিহাটীতে, সেখানে দাঁড়িয়ে অভয়ার বাবা-মা দু`জনেই স্পষ্ট করে দিলেন যে, কলতান প্রার্থী হওয়ায় তারা খুশী নন, বরং তাদের দাবী, কলতানকে প্রার্থী করে কার্যত তৃণমূলের জেতার পথ মসৃন করে দিয়েছে সিপিআইএম। অভয়ার বাবা সরাসরি জানালেন লোকসভায় যদি সুজন চক্রবর্তী দমদমের প্রার্থী না হতেন, তাহলে সৌগত রায় নাকি জিততেন না, আবার কলতান প্রাথী হবার ফলে পানিহাটীতে তৃণমূলের জয় নিশ্চিত হলো। এক কথায় অভয়ার বাবা মা দুজনেই ঘুরিয়ে বিজেপির জেতার বিষয়ে চিন্তা প্রকাশ করলেন।
আর ৭এ নিউজকে দেয়া এই সাক্ষাৎকারের পর গুঞ্জন ক্রমশ বাড়ছে যে, এবার পানিহাটীতে ২ নবীন প্রজন্মের প্রার্থীর বিরুদ্ধে প্রবল লড়াইয়ে এখন বিজেপি অভয়ার পরিবারের কাউকে প্রার্থী করে ময়দানে থাকতে চাইছে।



