কলকাতা
আহিরীটোলা ঘাটে অঘটন, গঙ্গায় ঝাঁপ যুবকের, আত্মহনন নাকি অসাবধানতার খেসারত ?
আহিরীটোলা ঘাটে অঘটন। জেটি থেকে গঙ্গা বক্ষে ঝাঁপ এক যুবকের। যদিও যুবক আত্মঘাতী হওয়ার জন্যই ঝাঁপ দিয়েছেন নাকি কোনো কারণে পড়ে গিয়েছিলেন তা এখনো পর্যন্ত স্পষ্ট করেনি পুলিশ। যুবকের খোঁজে ইতিমধ্যেই ডুবুরি নামানো হয়েছে গঙ্গায়।
আহিরীটোলা (Ahiritola) ঘাটে অঘটন। জেটি থেকে গঙ্গা বক্ষে ঝাঁপ এক যুবকের। যদিও যুবক আত্মঘাতী হওয়ার জন্যই ঝাঁপ দিয়েছেন নাকি কোনো কারণে পড়ে গিয়েছিলেন তা এখনো পর্যন্ত স্পষ্ট করেনি পুলিশ। যুবকের খোঁজে ইতিমধ্যেই ডুবুরি নামানো হয়েছে গঙ্গায়। সেই সঙ্গে তল্লাশি কাজে তৎপর রয়েছে কলকাতা পুলিশের নর্থ পোর্ট থানা এবং বিপর্যয় মোকাবেলা বাহিনী। এদিনের ঘটনার জেরে আহিরীটোলা ঘাট থেকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় লঞ্চ পরিষেবা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত যুবকের নাম পরিচয় জানা যায়নি। জারি রয়েছে তল্লাশি অভিযান। ব্যস্ত সময়ে লঞ্চ পরিষেবায় বিঘ্ন ঘটায় তীব্র ভোগান্তির সম্মুখীন হন নিত্যযাত্রীরা। সেই সঙ্গে এদিনের ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় স্থানীয়দের মধ্যে।
