newsকলকাতা

‘উড়িয়ে দেব’ কলকাতা বিমানবন্দরে ইন্ডিগো বিমানে বোমাতঙ্ক, জারি লাল সতর্কতা

'বিমানে বোমা রাখা হয়েছে, গোটা বিমানবন্দর উড়িয়ে দেওয়া হবে' - কলকাতা থেকে শিলংগামী একটি বিমানে এমনই হুমকি চিরকুট পেয়ে বিমানের উড়ান স্থগিত রাখলো বিমানবন্দর কতৃপক্ষ। আর এই ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে যাত্রীমহলে।

ফের বোমাতঙ্ক কলকাতা (Kolkata) বিমানবন্দরে। ‘বিমানে বোমা রাখা হয়েছে, গোটা বিমানবন্দর উড়িয়ে দেওয়া হবে’ – কলকাতা থেকে শিলংগামী একটি বিমানে এমনই হুমকি চিরকুট পেয়ে বিমানের উড়ান স্থগিত রাখলো বিমানবন্দর কতৃপক্ষ। আর এই ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে যাত্রীমহলে। যদিও পুরো বিমানটি তল্লাশি চালিয়েও কোনো বিস্ফোরক জাতীয় বস্তু উদ্ধার হয়নি।

এদিন সকালে ইন্ডিগোর 6E7304 নম্বর শিলংগামী উড়ানের যখন বোর্ডিং প্রায় সম্পূর্ণ, ঠিক তখনই রুটিন তল্লাশির সময় বিমানকর্মীরা দেখতে পান বিমানের শৌচাগারে একটি কাগজের টুকরো পরে রয়েছে, খুললে দেখা যায়, তাতে লেখা রয়েছে ‘বিমানে বোমা রাখা হয়েছে, গোটা বিমানবন্দর উড়িয়ে দেওয়া হবে’, দেরি না করে সঙ্গে সঙ্গেই উপস্থিত বিমানকর্মীরা  বিমানবন্দর কর্তৃপক্ষ এবং নিরাপত্তা বাহিনীকে খবর দেন, মুহূর্তের মধ্যে প্রোটোকল মেনে বিমানে থাকা সমস্ত যাত্রীকে দ্রুত নিচে নামিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বিমানটিকেও বিচ্ছিন্ন বে-তে (Isolation Bay) রেখে সিআইএসএফ (CISF) এবং বম্ব স্কোয়াডের প্রতিনিধিরা শুরু করে তল্লাশি, নিয়ে আসা হয় স্নিফার ডগও।

আর এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে, প্রথমে যাত্রীদের কিছু না জানিয়েই তড়িঘড়ি বিমান থেকে নামিয়ে আনা হলেও পরে বিমানে থাকা লাগেজ চেকের সময় যাত্রীদের পুরো বিষয়টিই জানানো হয়। ইতিমধ্যেই বিমানবন্দরে লাল সতর্কতা জারি করা হয়েছে।

এই পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী কোনো বিস্ফোরক উদ্ধার হয়নি তবে জারি রয়েছে তল্লাশি ও অনুসন্ধান। তবে কে বা করা এই ভুঁয়ো হুমকি চিরকুট এমন নিরাপত্তা সুরক্ষিত জায়গায় রাখলো তা খতিয়ে দেখছে বিমানবন্দর কতৃপক্ষ ও পুলিশ, সাহায্য নেওয়া হচ্ছে সিসিটিভির (CCTV)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *