news

SIR -এ মৃত্যুর ঘটনা অব্যাহত,ব্রেন স্টোকে আক্রান্ত সোদপুরের বাসিন্দা

SIR তালিকায় নাম বাদ, ব্রেন স্টোকে আক্রান্ত হয়ে শয্যাসায়ী সোদপুরের বাসিন্দা, কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

রাজ্যে SIR প্রক্রিয়া ঘোষণা হবার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। আর SIR চালু হবার পর থেকে ধাপে ধাপে প্রক্রিয়া যত এগিয়েছে ততই রাজ্যজুড়ে আতঙ্কের আবহ তৈরী হয়েছে। কোথাও অসহনীয় কাজের চাপ সহ্য করতে না পেরে BLO`র আত্মহননের ঘটনা ঘটছে। কোথাও আবার মানসিক চাপে ভুগে হৃদরোগে কিংবা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটছে। আবার শুনানি প্রক্রিয়া শুরু হবার পর থেকে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কাতেও ভোটারদের এহেন মৃত্যুর ঘটনা প্রায় প্রতিদিনই উঠে আসছে খবরের শিরোনামে। আর ২৮শে ফেব্রুয়ারী নির্বাচন কমিশনার তরফে প্রথম পর্যায়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবার পর দেখা যাচ্ছে তালিকা থেকে বাদ গিয়েছে প্রায় ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। অভিযোগ, ন্যায্য নথি থাকা সত্ত্বেও চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ গিয়েছে বহু ভোটারদের। আর চূড়ান্ত ভোটার তালিকায় নাম না থাকায় প্রবল আতঙ্কে অসুস্থ হয়ে পড়ছেন বহু ভোটার। এবার তেমনি ঘটনা ঘটলো সোদপুরে। চূড়ান্ত ভোটার তালিকায় নাম না থাকায় ব্রেন স্টোকে আক্রান্ত হলেন বছর ৪২`র সাধনা মজুমদার। জানা গেছে,পানিহাটী পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণায়ন এলাকার বাসিন্দা সাধনা দেবীর স্বামী অরিন্দম মজুমদার একজন ক্যান্সার রোগী। অভিযোগ, ২৮শে ফেব্রুয়ারী নির্বাচন কমিশনের তরফে প্রকাশিত হওয়া চূড়ান্ত ভোটার তালিকায় তার নাম না থাকায় চিন্তিত হয়ে পড়েন সাধনা মজুমদার। এরপরেই আচমকা ব্রেন স্টোকে আক্রান্ত হয়ে শরীরের এক পাশ প্যারালাইসিস হয়ে যায় সাধনা দেবীর। গুরুতর অসুস্থ অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সমস্ত ন্যায্য নথিপত্র থাকা সত্ত্বেও কেন SIR`র চূড়ান্ত ভোটার তালিকা থেকে তার স্ত্রীর নাম বাদ গেল তা নিয়েই প্রশ্ন তুলেছেন ক্যান্সার আক্রান্ত স্বামী অরিন্দম মজুমদার। আর এই ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন স্থানীয় কাউন্সিলর সম্রাট চক্রবর্তী। রাজ্যে SIR প্রক্রিয়ার কারনে ঘটা এই ধরনের সমস্ত ঘটনা এবং যতগুলো মৃত্যু হয়েছে তার জন্য নির্বাচন কমিশনকেই দায়ী করে নির্বাচন কমিশনারের শাস্তির দাবী জানিয়েছেন তিনি।

এর পাশাপাশি SIR`র কাজের প্রবল চাপের কারনে হৃদরোগে আক্রান্ত হয়ে আবারো এক BLO`র মৃত্যুর ঘটনা ঘটলো। এবারের ঘটনাস্থল কামারহাটী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আনোয়ার বাগান এলাকা। ৫০ বছর বয়সী মৃত ব্যক্তির নাম মহঃ তাহির। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কামারহাটীর আনোয়ার বাগান এলাকায়। মূলত BLO হিসেবে SIR-এর কাজের প্রবল চাপ তো ছিলোই, সেই সঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবার পর থেকে সেই চাপ আরো বাড়তে শুরু করে। এই সমস্ত কিছু সহ্য করতে না পেরে প্রবল দুশ্চিন্তায় এদিন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার, এমনই অভিযোগ মৃতের পরিজনদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *