news

মনোনয়নপত্র পেশ করলেন চন্দ্রিমা ভট্টাচার্য

ব্যারাকপুর প্রশাসনিক ভবনে নিজের মনোনয়নপত্র পেশ করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য

নিজস্ব সংবাদদাতা : আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য নিজের মনোনয়ন পত্র জমা দিলেন তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্ৰাৰ্থী চন্দ্রিমা ভট্টাচার্য্য। এবারও উত্তর দমদম বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে তার উপরেই ভরসা রেখেছে তৃণমূল কংগ্রেস। আজ ব্যারাকপুর প্রশাসনিক ভবনে মনোনয়নপত্র পেশ করেন রাজ্যের বিদায়ী অর্থমন্ত্রী। মনোনয়ন পর্ব ঘিরে প্রশাসনিক ভবন চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। উল্লেখ্য, নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যে ২ দফার বিধানসভা নির্বাচনে প্রথম দফা হবে আগামী ২৩শে এপ্রিল এবং দ্বিতীয় দফা হবে আগামী ২৯শে এপ্রিল। ৪ঠা মে ফলাফল ঘোষণা। প্রথম দফার ভোটে প্রার্থীদের মনোনয়ন জমা দেবার শেষ তারিখ ৬ই এপ্রিল এবং মনোনয়ন স্ক্ৰুটিনি ৭ই এপ্রিল। মনোনয়ন প্রত্যাহারের সময় থাকবে ৯ই এপ্রিল পর্যন্ত। দ্বিতীয় দফার ভোটে মনোনয়ন জমা দেবার শেষ তারিখ ৯ই এপ্রিল এবং মনোনয়ন স্ক্ৰুটিনি ১০ই এপ্রিল। মনোনয়ন প্রত্যাহারের সময় থাকবে ১৩ই এপ্রিল পর্যন্ত। প্রথম দফার ভোটগ্রহণ হবে ১৫২টি কেন্দ্রে এবং দ্বিতীয় দফার ভোট হবে ১৪২টি কেন্দ্রে। মনোনয়ন জমা দেবার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে চন্দ্রিমা ভট্টাচার্য্য জানান, মানুষ তৃণমূল সরকারের উপরেই আবার আস্থা রাখবে, ৪ঠা মে মমতা বন্দ্যোপাধ্যায়কেই নবান্নে পাঠাবে এবং তার সঙ্গে যতজন বিধায়ক যাবেন তার মধ্যে দমদম উত্তরও থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *