newsসম্পাদকীয়

উত্তরপাড়ার উত্তর খুঁজতে পথে মীনাক্ষী

উত্তরপাড়ার বাম ঐতিহ্য ফিরিয়ে আনতে সিপিআইএম কি বাজী ধরবে মীনাক্ষীর হাত ধরে ?

চন্দন সেনগুপ্ত : ২০২১এ সংসদীয় জীবনে পা রাখার জন্য দলের নির্দেশে কার্যত আগুনে পা রেখেছিলেন তিনি, কিন্তু অধিকারী গড়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সেই লড়াইয়ে মাত্র ২.৭৪ শতাংশ ভোট হয়ত তিনি পেয়ে ছিলেন, কিন্তু বামেদের ক্ষেত্রে যে আসনটিকে অভিশপ্ত বলাই যায়, সেই নন্দীগ্রামের (Nandigram) প্রতিটি বুথে ১জন করে হলেই “কমরেড” তিনি তৈরী করতে পেরেছিলেন, যার ফল এই ২০২৬এর ভোটার আগে দল পাচ্ছে। রাজনীতিতে সদ্য ফোটা একটি কুঁড়ি কিন্তু ফল ঘোষণার আগের মুহূর্ত পর্যন্ত চিন্তায় রেখেছিলো দুই মহারথী মমতা ব্যানার্জী (Mamata Banerjee) এবং শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikary) । তারপর বাংলার রাজনীতিতে আরও বিকশিত হয়েছে ২০২১এর সেই কুঁড়িটি। বলতে গেলে আজ তিনি ভোটে শুন্য পাওয়া দলের শুন্যতা ঘোচাবার অন্যতম মুখ মীনাক্ষী মুখার্জী (Minakshi Mukherjee)। তার বিচিত্র ভঙ্গিমায়, জোড়ালো বক্তব্যে মুগ্ধ সাধারণ বাঙালী। সেই “ইনসাফ যাত্রা” (Insaf Jatra) থেকে শুরু করে “বাংলা বাঁচাও যাত্রা” অথবা আর জি কর মামলা (R G Kar case) , সবার আগে যে মুখটা ভেসে ওঠে সেটা মীনাক্ষিরই। আর এবার সম্ভবত বিধানসভায় প্রবল প্রতিপক্ষ হিসেবে লড়াই করবার জন্য তার জন্য দল বেছে দিয়েছে হুগলী জেলার শ্রীরামপুর লোকসভার উত্তরপাড়া (Uttarpara) বিধানসভা আসনটি। অঙ্ক বলছে ২০২৪ লোকসভা নির্বাচনে দিপ্সিতা যে আবহ তৈরী করে গেছেন, তাতে উত্তরপাড়া আসনটি আর মোটেই নিরাপদ নয় শাসক দলের কাছে। বর্তমান বিধায়ক কাঞ্চন মল্লিকের (Kanchan Mullick) কথা বাদ দিয়ে আমরা যদি ভোটের অংকের দিকে তাকাই, দেখব ২০২১এর বিধানসভা নির্বাচনে উত্তরপাড়া আসনে তৃণমূল কংগ্রেস (TMC)  ভোট পেয়েছিলো ৯৩হাজার ৮৭৮টি, সেখানে ২০২৪ লোকসভার নিরিখে এ আসনে তৃণমূলের ভোট কমে দাঁড়িয়েছে ৭৪হাজার ৬১৮তে. যার মানে কাঞ্চন মল্লিক যে উত্তরপাড়ায় ৩৫হাজার ৯৮৯ ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল, সেখানে ২০২৪এর হিসেবে মার্জিন কমে দাঁড়িয়েছে মাত্র ৯হাজার ৪০ভোটের। পরক্ষে সিপিআইএমের (CPIM) ভোট বেড়েছে ৪.৭২ শতাংশ, যেটা বিজেপির (BJP) থেকেও বেশী। সাথে রয়েছে এই উত্তরপাড়া বিধানসভা আসনে বামেদের জয়ের দীর্ঘ ইতিহাস, সেই ১৯৫১ থেকে ২০০৬ পর্যন্ত এ আসনে টানা জয় পেয়ে এসেছে বামেরা, বিশেষ করে সিপিআইএম। আর আমরা দেখতেই পাচ্ছি, ইতিমধ্যেই এ আসন থেকে লড়বার প্রস্তুতি নিচ্ছেন মীনাক্ষী, না কোন গোপন বা বিশ্বস্থ সূত্রে আমাদের কাছে এ খবর আসে নি, নির্বাচন মানে শুধু মাত্র নিরস অংকের হিসেবে নয়, দরকার দীর্ঘ প্রস্তুতি, আর মীনাক্ষী যে ভাবে টানা দলীয় কর্মসূচী নিয়ে মাটি কামড়ে পড়ে রয়েছেন উত্তরপাড়া বিধানসভায়, তাতে যদি ২০২৬এ উত্তরপাড়া বামেদের সবচাইতে মুখর মুখটিকে তাদের বিধায়ক হিসেবে মান্যতা দেয়, অবাক হবার কিছু থাকবে না। তবে সবটাই নির্ভর করছে সিপিআইএমের দলীয় সিদ্ধান্তের উপড়ে, যে সিদ্ধান্তকে মান্যতা দিয়ে ২০২১এ মীনাক্ষী লড়াই করেছিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতার বিরুদ্ধে এবং এতটুকু ভয় না পেয়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *