ইস্টবেঙ্গলে নতুন বিদেশি আন্তন সোজ়বার্গ, স্পোর্টিং দিল্লির খেলবেন ডেনমার্কের স্ট্রাইকার
লাল-হলুদ শিবিরে ষষ্ঠ বিদেশি ডেনমার্কের আন্তন সোজ়বার্গ। চলতি মরসুমের আইএসএলের(ISL) জন্য কলকাতায় ডেনমার্কের স্ট্রাইকার
দলের শক্তি বাড়াতে ফের নতুন বিদেশির ফুটবলারকে সই করলো ইস্টবেঙ্গল (Eastbengal)। ৭৭ নম্বর জার্সি পরে খেলবেন ডেনমার্কের (Denmark) স্ট্রাইকার আন্তন সোজ়বার্গ। সোজ়বার্গকে নিয়ে ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি ফুটবলারের নাম সই করলো লাল-হলুদ শিবির। চলতি মরসুমের আইএসএলের (ISL) জন্য তাঁকে নেওয়া হয়েছে। শনিবার ইস্টবেঙ্গলের ম্যাচ স্পোর্টিং দিল্লির (Sporting Delhi) বিরুদ্ধে। হেডে দক্ষ বছর ২৫-এর ডেনমার্কের এই ফুটবলার ওই ম্যাচে লাল-হলুদ সমর্থকদের সামনে খেলবেন। সোজ়বার্গের শারীরিক শক্তি এবং গোল করার প্রবণতা দেখে আশাবাদী ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজ়ো। পাশাপাশি ইউরোপ, উত্তর আমেরিকার (North America) বিভিন্ন দল এবং ইউএসএল (USL) চ্যাম্পিয়নশিপে খেলা আন্তন সোজ়বার্গ ইস্টবেঙ্গল দলে যোগ দিয়ে উচ্ছসিত। তিনি জানান, ইস্টবেঙ্গলের মতো দলের ঐতিহ্যের বিষয়ে ইতিমধ্যেই অবগত হয়ে গিয়েছেন। লাল-হলুদ সমর্থকদের সামনে খেলার জন্য মুখিয়ে আছেন। লড়াই করে আইএসএল-এ (ISL) দলকে চ্যাম্পিয়ান করতে সাহায্য করবেন।


