খেলা

ভারতের ঘরোয়া ক্রিকেটে নতুন ইতিহাস, প্রথম বার রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন জম্মু-কাশ্মীর

দীর্ঘ ৬৭ বছরের অপেক্ষার অবসান, রঞ্জি ট্রফির ইতিহাসে এই প্রথমবার চ্যাম্পিয়নের শিরোপা জিতলো জম্মু ও কাশ্মীর। ফাইনালে ২৯১ রানের লিডের দৌলতে শক্তিশালী কর্নাটককে তাদের ঘরের মাঠে হারিয়ে দিলেন পরশ দোগরা, আকিব নবি,আব্দুল সামাদ, কানাহাইয়া ওয়াধাবন, সুনীল কুমার, যুধবীর সিংয়েরা

নিজস্ব সংবাদদাতা : দীর্ঘ ৬৭ বছরের চেষ্টায় অবশেষে স্বপ্ন সত্যি হলো। প্রথমবার রঞ্জি ট্রফির (Ranji Trophy) ফাইনালে উঠেই ইতিহাস গড়ে চ্যাম্পিয়নের শিরোপা জিতলো জম্মু ও কাশ্মীর( Jammu & kashmir)। যার মূল কারিগর ভারতের (India) জাতীয় দলের প্রাক্তন ব্যাটার অজয় শর্মা। ক্রিকেটের ২২গজ থেকে হারিয়ে যাওয়া সেই অজয় শর্মার প্রশিক্ষণেই ভারতীয় ক্রিকেটে ইতিহাস তৈরী করলো উপত্যকার ক্রিকেটারেরা। এর আগে কখনো রঞ্জি ট্রফির সেমিফাইনালেও উঠতে পারেনি জম্মু-কাশ্মীর। এই প্রথমবার ফাইনালে উঠে কর্নাটকের মতো শক্তিশালী দলকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে দিলেন পরশ দোগরা, আকিব নবি,আব্দুল সামাদ, কানাহাইয়া ওয়াধাবন, সুনীল কুমার, যুধবীর সিংয়েরা। প্রথম ইনিংসে জম্মু-কাশ্মীর ৫৮৪ রানের স্কোর তোলে, জবাবে কর্নাটকের প্রথম ইনিংস শেষ হয় ২৯৩ রানে। প্রথম ইনিংসে ২৯১ রানে লিডই জম্মু-কাশ্মীরের রঞ্জি ট্রফি জয় প্রায় নিশ্চিত হয়ে যায়। এরপর দ্বিতীয় ইনিংসে নিজেদের সাফল্যকে সুরক্ষিত করার চেষ্টায় অনড় থাকেন তাঁরা। যদিও দ্বিতীয় ইনিংসে ১১ রানে ২ উইকেট হারিয়ে প্রথমে চাপে চাপেও পড়লেও নিজেদের সেরাটা উজাড় করে দেন উপত্যকার ক্রিকেটারেরা। ওপেনার কামরান ইকবাল ১৬০ রানে অপরাজিত থাকেন এবং ৪ উইকেটে ৩৪২ রান তুলে দ্বিতীয় ইনিংস ছাড়ে জম্মু-কাশ্মীর। পঞ্চম দিনে ৬৩৩ রানে এগিয়ে গিয়ে অপ্রতিরোধ্য ফারাক গড়ে দেয় তাঁরা, যে রান তাড়া করা মায়াঙ্ক আগরওয়াল,কে এল রাহুল,প্রসিদ্ধ কৃষ্ণ,দেবদত্ত পাড়িক্কল,বিজয়কুমার ব্যাশক পক্ষে আর সম্ভব ছিল না। ঘরের মাঠেই হার মেনে নেয় কর্নাটক। অজয় শর্মার নেতৃত্বে এই অভূতপূর্ব সাফল্য জম্মু-কাশ্মীরের স্বপ্নকে বাস্তবায়িত করলো। অত্যাধুনিক পরিকাঠামো ছাড়াই, নানান প্রতিবন্ধতা পেরিয়ে, দলগত ভাবে লক্ষ্যে অটল থেকে এই ঐতিহাসিক জয় যারা এনে দিয়েছেন সেই চ্যাম্পিয়নদের জন্য বিশেষ পুরস্কার ঘোষণা করেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *