খেলা

ইতিহাস লিখলো টিম ইন্ডিয়া, পরপর ২ বার বিশ্বজয় নীলবাহিনীর, তৈরী হলো একডজনেরও বেশি রেকর্ড

রবিবারের রাতটা ছিল রেকর্ড গড়ার রাত। ব্যক্তিগত রেকর্ড তো বটেই টিম হিসেবে ইন্ডিয়াও রেকর্ড গড়ে নজর কেড়েছে।

মৃত্তিকা সেনগুপ্ত : ইতিহাস লিখল টিম ইন্ডিয়া (Team India), ফাইনালে কঠিন প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে হারিয়ে সেই সবরমতীর তীরেই নীলবাহিনী গড়ে তুললো এক ডজনেরও বেশি রেকর্ড। বলা যেতেই পারে রবিবারের রাতটা ছিল রেকর্ড গড়ার রাত। ব্যক্তিগত রেকর্ড তো বটেই টিম হিসেবে ইন্ডিয়াও রেকর্ড গড়ে নজর কেড়েছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক সূর্যবাহিনীর ঝুলিতে কিকি রেকর্ড ঢুকলো।

  • ভারতই প্রথম দল যারা পর পর দু’বার এই বিশ্বকাপ জিতল। ২০০৭ থেকে শুরু হয়ে ২০২৬ এর মধ্যে আর কোনো দেশের  কাছে পরপর ২ বার বিশ্বজয়ের খেতাব নেই।
  • ২০২৬ এর বিশ্বকাপ জয় নিয়ে মোট তৃতীয়বারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত। প্রথম ২০০৭ সালে তারপর ২০২৪ সালের পর ২০২৬ এও নীলবাহিনীর হাতেই জয়ের শিরোপা। এর আগে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ় দু’বার করে এই ট্রফি জিতলেও তিনবারের জন্য ঘরে ট্রফি আনতে পেরেছে ইন্ডিয়া, যা অবশ্যই রেকর্ড ।
  • টি -টোয়েন্টি বিশ্বকাপে এর আগে আর কোনো দল তার নিজের দেশের মাটিতে বিশ্বকাপ জিততে পারেননি,  এদিনের দুরন্ত খেলার ভারতের মুকুটে জুড়লো আর এক পালক। দেশের মাটিতে অর্থাৎ ঘরের মাঠে প্রথম দেশ হিসেবে ভারত টি -টোয়েন্টি বিশ্বকাপে জয়লাভ করলো। 
  • টি – টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক ব্যবধানে জয় পেলো ইন্ডিয়া। এদিন নিউ জ়িল্যান্ডকে ৯৬ রানে হারিয়েছে ভারত, যা সর্বাধিক। এর আগে আর কোনো দল এতো রানের ব্যবধানে জেতেনি।
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এর আগে কোনও দল ২০০ রানের সীমা পার করতে পারেনি, কিন্তু এদিনের ম্যাচে ইন্ডিয়া ২৫৫ রান করে সেই রেকর্ডও নিজেদের করে নিলো। অর্থাৎ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের ইতিহাসে সর্বাধিক রান (৫ উইকেটে ২৫৫) করেছে ভারত। 
এবার আসি কিছু ব্যক্তিগত রেকর্ডসে :
  • ফিন অ্যালেনের ২০ ছক্কার রেকর্ড ভেঙে দিয়ে এই বিশ্বকাপে ২৪টি ছক্কা মেরেছেন সঞ্জু স্যামসন, যা টি – টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড। 
  • ২০২৪ সালের ফাইনালে ২৩ বলে ৫০ করেছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার হাইনরিখ ক্লাসেনে, সেই রেকর্ড দুরমুশ করে রবিবার মাত্র ১৮ বলে ৫০ করেছেন অভিষেক। বিশ্বকাপের ফাইনালে দ্রুততম অর্ধশতরান করার খেতাব এখন অভিষেকের মুকুটে। 
  • ২০১৬ সালের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ়ের মার্লন স্যামুয়েলস ৮৫ রান করার রেকর্ড ভাঙলেন সঞ্জু স্যামসন, রবিবারের ম্যাচে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সঞ্জু ৮৯ রান করেছে যা নয়া রেকর্ড।
  • নীলবাহিনী এদিনের ম্যাচে গড়েছে সর্বোচ্চ ওপেনিং জুটির রেকর্ডও , ২০০৯ সালে পাকিস্তানের কামরান আকমল ও শাহজ়াইব হাসানের ওপেনিং জুটির ৪৮ রানই এত দিন সর্বোচ্চ ছিল। কিন্তু এবার রবিবারের ফাইনালে অভিষেক ও সঞ্জুর মধ্যে ৯৮ রানের জুটি হয়েছে যা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এটি সর্বোচ্চ ওপেনিং জুটি

এছাড়াও ইন্ডিয়া বাহিনীর ঝুলিতে রয়েছে আরও বেশ কয়েকটি রেকর্ড। তবে জাসপ্রিত বুমরাহ ফাইনাল ম্যাচে অবশ্যই নজর করেছেন। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ১৫ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন বুমরাহ। একটুর জন্য রেকর্ড থেকে পিছিতে পড়েছেন তিনি। ২০১২ সালের ফাইনালে শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস ১২ রানে ৪ উইকেট নিয়েছিলেন, এখনও পর্যন্ত সেটিই রেকর্ড।

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *