ভিডিও

আগরপাড়ায় গঙ্গায় স্নান করতে নেমে নিখোঁজ ১ যুবক

ওই যুবক গঙ্গায় নামেনি, নিখোঁজ যুবকের সঙ্গীদের এহেন দাবীতে প্রাথমিকভাবে বিভ্রান্ত হয়ে যান স্থানীয় বাসিন্দা সহ যুবকের পরিবারের মানুষজনেরা। কিন্তু পরবর্তীতে সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ নিশ্চিত হয় যে ওই যুবক গঙ্গায় মেনেছিলো, কিন্তু উঠে আসেনি।

হোলির দিন গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেলো এক যুবক। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে আগরপাড়ার পিবি ঘাটে। প্রশাসনের তরফে নিখোঁজ যুবকের খোঁজে তল্লাশী চালানো হচ্ছে। জানা গেছে, বুধবার হোলির দিন বিকেল চারটে নাগাদ ২ বন্ধুর সঙ্গে পানিহাটীর পি বি ঘাটে স্নান করতে নেমেছিলো শৈলেশ নামের এক যুবক। গঙ্গায় স্নান করবার পর ২ বন্ধু উঠে এলেও খোঁজ মেলেনি শৈলেশের। দীর্ঘক্ষণ পরেও ওই যুবকের কোনো খোঁজ না মেলায় খবর দেওয়া খড়দহ থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে খড়দহ থানার আইসি’র নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে গঙ্গার ঘাটে নেমে তল্লাশী অভিযান চালালেও খোঁজ মেলেনি ওই যুবকের। স্থানীয়দের দাবী, যে বন্ধুদের সাথে ওই যুবক গঙ্গার ঘাটে এসেছিলো তারা জানিয়েছে যে শৈলেশ গঙ্গায় স্নান করতে নামেনি। কিন্তু প্রশাসনের তরফে জানা গেছে, পি বি ঘাট চত্বরের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে যে ওই যুবককে গঙ্গায় স্নান করতে নামতে দেখা গিয়েছে কিন্তু তাকে উঠতে দেখা যায়নি। ঘটনাটি চাউর হতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় কাউন্সিলর রাজা আহমেদও। এই ঘটনার বিষয়ে তিনি জানান, খুবই মর্মান্তিক ঘটনা, প্রশাসনের তরফে সব রকম সাহায্য করা হচ্ছে।

ওই যুবক গঙ্গায় নামেনি, নিখোঁজ যুবকের সঙ্গীদের এহেন দাবীতে প্রাথমিকভাবে বিভ্রান্ত হয়ে যান স্থানীয় বাসিন্দা সহ যুবকের পরিবারের মানুষজনেরা। কিন্তু পরবর্তীতে সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ নিশ্চিত হয় যে ওই যুবক গঙ্গায় মেনেছিলো, কিন্তু উঠে আসেনি। সাঁতার না জানায় তার ছেলে খুব কম গঙ্গায় স্নান করতে আসতো, এদিন ২ বন্ধুর সঙ্গে সেও গঙ্গায় স্নান করতে নেমেছিলো, কিন্তু আর উঠতে পারেনি, বন্ধুরা ভয়ে মিথ্যে কথা বলছে, জানালেন নিখোঁজ যুবকের বাবা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *