ভিডিও

পানিহাটীতে ফের প্রকাশ্যে পুকুর ভরাটের অভিযোগ,পদক্ষেপের আশ্বাস পৌরপ্রধানের

মুখ্যমন্ত্রীর নির্দেশের তোয়াক্কা না করে ফের পানিহাটীতে দিনেদুপুরে অবাধে চলছে পুকুর ভরাট। ঘটনায় সরব বিজেপি। কড়া পদক্ষেপের আশ্বাস পৌরপ্রধানের

শহর কলকাতা থেকে মফস্বল,মুখ্যমন্ত্রীর নির্দেশকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে সর্বত্র অবাধে চলছে পুকুর কিংবা জলাভূমি ভরাটের কাজ। পানিহাটী (Panihati)পৌরাঞ্চলও তার ব্যতিক্রম নয়। জমি কারবারিদের বিরুদ্ধে কোথাও কোথাও রাতারাতি সকলের চোখের আড়ালে জলাশয় ভরাটের অভিযোগ উঠলেও,পানিহাটীতে (Panihati) প্রকাশ্যে রীতিমতো দিনের আলোয় চলছে মাটি-পাথর ফেলে জলাশয় ভরাটের কাজ। আর এবারের ঘটনাস্থল পানিহাটি পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ড। ওই ওয়ার্ডের শ্রীহরিনগর এলাকায় প্রকাশ্যে দিবালোকে মাটি ও পাথর ফেলে এলাকার প্রাচীন জলাশয় ভরাটের অভিযোগ উঠেছে এলাকার অসাধু জমি কারবারিদের বিরুদ্ধে এবং এই কাজ চলছে স্থানীয় কাউন্সিলরের মদতেই। এলাকায় পৌঁছতেই দেখা গেলো কি হবে দিনেদুপুরে জলাশয় ভরাট করা হচ্ছে।

 

তারই এলাকায় মুখ্যমন্ত্রীর নির্দেশকে অমান্য করে অবৈধ ভাবে পুকুর ভরাটের কাজ চলছে এই ঘটনাটি নাকি তার জানাই নেই, এমনটাই দাবী পানিহাটি পৌরসভার (Panihati Municipality) ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পীযূষ কান্তি বিশ্বাসের। তবে বেআইনিভাবে জলাশয় ভরাটের এই ঘটনায় যত দ্রুত সম্ভব কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন পৌরপ্রধান সোমনাথ দে (Somnath De)। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই বেআইনিভাবে পুকুর ভরাটের বিরুদ্ধে সরব হয়েছে স্থানীয় বিজেপি (BJP) নেতৃত্ব। রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের (TMC) স্থানীয় নেতৃত্ব সহ জমি মাফিয়াদের মদতে বেআইনিভাবে পুকুর ভরাট চলছে বলে অভিযোগ তুলে তীব্র কটাক্ষ করেছে বিজেপি (BJP) নেতা জয় সাহা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *