বিবাহ বহির্ভুত সম্পর্কের জের, আগরপাড়ার রাস্তায় রক্তারক্তি, গ্রেপ্তার ২
বিবাহ বহির্ভুত সম্পর্কের জের, আগরপাড়ার পশ্চিমপল্লী এলাকায় স্ত্রীর প্রেমিক রক্তাক্ত স্বামীর হাতে, গ্রেপ্তার ২

বিবাহ বহির্ভুত সম্পর্কের জের, আগরপাড়ায় এলোপাথাড়ি অস্ত্রের কোপে আশঙ্কাজনক ভিন রাজ্যের প্রেমিক, গ্রেপ্তার প্রেমিকার স্বামী সহ প্রেমিকাও। ঘটনাটি ঘিরি তীব্র চাঞ্চল্য আগরপাড়ার পশ্চিমপল্লি এলাকায়। স্থানীয় সূত্রের খবর আগরপাড়ার পশ্চিমপল্লীর বাসিন্দা মেঘনাদ শীলের স্ত্রীর সাথে বিবাহ বহির্ভুত সম্পর্ক ছিল বিহারের বাসিন্দা জনৈক মুকেশ নামের এক ব্যাক্তির। এদিন রাতে আগারপাড়া রামচন্দ্রপুর এলাকায় ৬নম্বর রেলগেট সংলগ্ন এলাকার বাসিন্দারা দেখতে পান প্রকাশ্য রাস্তায় রক্তাক্ত অবস্থায় পরে রয়েছে এক জন যুবক, সাথেসাথেই তারা স্থানীয় পৌরপিতা সম্রাট চক্রবর্তীকে খবর দিলে তিনি ঘটনাস্থলে পৌঁছে খবর দেন খড়দহ থানায়, পুলিশ পৌঁছে আহত যুবককে আশঙ্কাজনক অবস্থায় পাঠায় বলরাম হাসপাতালে, এরপর রক্তের ছাপ দেখে দেখে পুলিশ সহ অন্যান্যরা পৌঁছে যায় পশ্চিমপল্লীর মেঘনাদ শীলের বাড়ি পর্যন্ত। বাড়িতেই ছিলেন মেঘনাদ, তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনাটি জানতে পেরে পুলিশ গ্রেপ্তার করে মূল আসামী মেঘনাদ শীলকে। গঠনে তীব্র আতঙ্ক ছড়িয়ে পরে এলাকায়। কারণ বহু বছর আগে একটি ঘটনা ছাড়া আগরপাড়ার এই পশ্চিমপল্লী শান্ত এলাকা হিসেবেই পরিচিত, সেই এলাকায় এহেনো ঘটনায় হতবাক এলাকার বাসিন্দারা।
ঘটনাটি সম্পর্কে স্থানীয় পৌরপিতা সম্রাট চক্রবর্তী জানান, তিনি ঘটনাস্থলে পৌঁছে রক্তের দাগ অনুসরণ করে মূল অভিযুক্তের বাড়ি পৌঁছে জানতে পারেন, অভিযুক্তের স্ত্রীর সাথে এক বিহারী রাজমিস্ত্রীর বিবাহ বহির্ভুত সম্পর্কের জেরেই ঘটনাটি ঘটেছে, পুলিশ অভিযুক্ত ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে
হটাৎ করেই এ সমস্ত বাঙালী অধ্যুষিত এলাকায় বেড়ে গেছে ভিন রাজ্যের বাসিন্দাদের সংখ্যা, যেটা বাস্তবে স্থানীয় অধিবাসীদের কাছে শান্তিপূর্ণ বসবাসে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে বলে অভিযোগ উঠে আসছে বিভিন্ন মহল থেকে।



