কলকাতাভিডিও

প্রচারে বেরিয়ে মুখোমুখি সায়নদীপ-সায়ন্তিকা , তৃণমূল ও সিপিআইএম প্রার্থীর সৌজন্যর রাজনীতি দেখলো বরানগর

কটাক্ষ নয়, বরানগরে প্রচারে বেরিয়ে মুখোমুখি তৃণমূল ও সিপিআইএম প্রার্থী একে অপরের সাথে হাত মিলিয়ে সৌজন্য বিনিময় করলেন

নিজস্ব সংবাদদাতা : ভোটমুখী বঙ্গে প্রচারে বেরিয়ে বিরোধী দলের প্রার্থীদের নিশানা করে তীব্র বাক্যবানে বিদ্ধ করতে পিছুপা হচ্ছেন কোনো রাজনৈতিক দলের প্রার্থীরাই। এমন ছবি যেমন বারংবার উঠে আসছে খবরের শিরোনামে। পাশাপাশি প্রচারে বেরিয়ে মুখোমুখি ২ যুযুধান রাজনৈতিক দলের প্রার্থীদের সৌজন্য বিনিময়ের ছবিও ধরা পড়ছে বিভিন্ন কেন্দ্রে। এদিন যেমন ভোটের প্রচারে বেরিয়ে তৃনমুল ও সিপিআইএম প্রার্থীর মধ্যে সৌজন্যে বিনিময়ের ছবি ধরা পড়লো বরানগরে। একদিকে বরানগর বিধানসভার ১৪ নম্বর ওয়ার্ডে সিপিএইএম প্রার্থী সায়নদীপ মিত্রের প্রচার চলছিলো। অন্যদিকে ১৫ নম্বর ওয়ার্ডে প্রচার সারছিলেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জী। প্রচার চলাকালীন এক সময়ে দুই প্রার্থীর প্রচার মিছিল মুখোমুখি হয়ে যায়। আর মুখোমুখি হতেই দেখা গেলো দুই প্রার্থী সায়নদীপ এবং সায়ন্তিকা হাত মিলিয়ে একে অপরের সাথে সৌজন্যে বিনিময় করলেন।

এই ঘটনা নিয়ে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জী জানান,আমরা এখানে কেউ মারপিট, গুন্ডামি করতে আসিনি। গণতান্ত্রিক পদ্ধতিতে প্রত্যেকেই নির্বাচনে লড়াই করছি। সাধারণ মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে যাকে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, সেই জিতবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *