DA পাবেন না, টাকাটা কম্পিউটারে ডিজিট হয়েই থাকবে, টাকা ভাইপোর পকেটেই ঢুকবে-সুকান্ত
পানিহাটীতে রত্না দেবনাথের হয়ে প্রচারে এসে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তীব্র আক্রমন শানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার
নিজস্ব সংবাদদাতা : বিজেপি প্রাথী রত্না দেবনাথের (অভয়ার মা ) হয়ে এদিন পানিহাটীতে প্রচারে এলেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। এদিন সকালে আগরপাড়ার উষুমপুর বটতলায় পৌঁছে সেখানে কালী মন্দিরে পূজো দেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। তার সঙ্গে উপস্থিত ছিলেন পানিহাটীর বিজেপি মনোনীত প্রার্থী রত্না দেবনাথ, বিজেপি নেতা জয় সাহা, চন্ডি চরণ রায় সহ কর্মী-সমর্থকেরা। পাশাপাশি উষুমপুর বাজারে ঘুরে জনসংযোগও করেন সুকান্ত মজুমদার। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তীব্র আক্রমন শানান তিনি, রাজ্য সরকারী কর্মীদের DA নিয়ে সুকান্ত মজুমদারের কটাক্ষ,কেউ DA পাবেন না, টাকাগুলো কম্পিউটারে ডিজিট হিসেবেই দেখা যাবে,সব টাকা পিসির ভাইপোর পকেটেই ঢুকবে। তিনি আরো জানান, বিজেপি প্রার্থী রত্না দেবনাথের জয়ের বিষয়ে পানিহাটীবাসীর উপর তার ভরসা রয়েছে, কারণ ওনার মেয়ের সাথে যে অন্যায় হয়েছে এখানকার তৎকালীন সেই বিধায়কের ছেলেই প্রার্থী হয়েছেন, তিনিও সেই পাপকে বয়ে বেড়াচ্ছেন, সেই অন্যায়ের বিরুদ্ধে পানিহাটীর মানুষ তাকে দুহাত তুলে রত্না দেবনাথকে আশীর্বাদ করবেন।
পাশাপাশি এদিনের প্রচার মঞ্চ থেকে পানিহাটীর বাসিন্দাদের উদ্দেশ্যে বিজেপি প্রার্থী রত্না দেবনাথ জানান, তার মেয়ে রাজ্যের দুনীতির যে বাক্স খুলে দিয়ে গেছে সেই দুর্নীতি তিনিই দমন করবেন, তিনি জিতলে পানিহাটী জিতবে, আর জিতলে পানিহাটীকে রোল মডেল করবেন।



