ভিডিও
“বিজেপি ক্ষমতায় এলে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রকৃত উন্নয়ন হবে”, বরানগরে এসে দাবী দিলীপের
প্রাক্তন তৃণমূল নেতা তথা তৎকালীন বরানগরের বিধায়ক তাপস রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কম মার্জিনে জয়লাভ করেছিল সায়ন্তিকা ব্যানার্জী, আর এবার সেই বরানগর কেন্দ্রে জয়ের আশা দেখছে রাজ্য বিজেপি।
আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির পাখির চোখ দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত বরানগর বিধানসভা কেন্দ্র। প্রাক্তন তৃণমূল নেতা তথা তৎকালীন বরানগরের বিধায়ক তাপস রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কম মার্জিনে জয়লাভ করেছিল সায়ন্তিকা ব্যানার্জী, আর এবার সেই বরানগর কেন্দ্রে জয়ের আশা দেখছে রাজ্য বিজেপি। এদিন বরানগরে জনসংযোগে আসেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সংসদ দিলীপ ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “বিজেপি ক্ষমতায় এলে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রকৃত উন্নয়ন হবে”
