ভিডিও

সোদপুরে ১ ব্যক্তির রহস্য মৃত্যু,নর্দমা থেকে দেহ উদ্ধার

রাত বারোটার পর আচমকাই পাশের মাঠ থেকে একটু খেলা দেখে আসছি বলে সেখান থেকে বেরিয়ে যান। তারপর থেকে সারারাত তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সকালে উঠে স্থানীয়রা দেখেন এলাকার নর্দমার ভেতরে পড়ে রয়েছে ওই ব্যক্তির মৃতদেহ।

নিজস্ব সংবাদদাতা : এক ব্যক্তির রহস্য মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো সোদপুরে। রাতভর নর্দমায় পড়ে রইলো তার মৃতদেহ। বছর ৫৯`র মৃত ব্যক্তির নাম সুভাষ বক্সী। বিভিন্ন অনুষ্ঠানে রান্নার কাজের জন্য এলাকায় পরিচিত ছিলেন তিনি। জানা গেছে, পানিহাটী পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কালীতলা এলাকায় এদিন একটি অনুষ্ঠানে রান্নার কাজই করছিলেন তিনি। রাত বারোটার পর আচমকাই পাশের মাঠ থেকে একটু খেলা দেখে আসছি বলে সেখান থেকে বেরিয়ে যান। তারপর থেকে সারারাত তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সকালে উঠে স্থানীয়রা দেখেন এলাকার নর্দমার ভেতরে পড়ে রয়েছে ওই ব্যক্তির মৃতদেহ। স্থানীয়দের তৎপরতায় সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় ঘোলা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে ময়না তদন্তের জন্য পাঠানোর পাশাপাশি কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হলো, কেন মৃতদেহ নর্দমার ভেতরে পড়ে রইলো তার তদন্ত শুরু করেছে পুলিশ।

এক ব্যক্তির এহেন মৃত্যুর ঘটনা নিয়ে রহস্য দানা বাঁধছে এলাকায়। ঘটনায় হতবাক এক স্থানীয় বাসিন্দা জানালেন, আগের দিন রাত বারোটা পর্যন্ত সুভাষ বক্সীকে রান্নার কাজ করতে দেখেছেন। ভোরবেলায় উঠে দেখেন নর্দমায় পড়ে রয়েছে তার দেহ। কিভাবে এমন ঘটনা ঘটলো কিছুই বুঝতে পারছেন না তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *