কলকাতাভিডিও

বাস্তবের রূঢ় মাটিতে দাঁড়িয়েই উত্তর দমদমে ভোটের প্রচারে ঝড় তুলছেন দীপ্সিতা

পথ চলতে চলতেই দীপ্সিতার দৃপ্ত ঘোষণা, মানুষকে যদি ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ করে দিতে পারে নির্বাচন কমিশন, তাহলে এবার বাংলাকে বাঁচাবে লাল ঝান্ডাই

নিজস্ব সংবাদদতা : এস এফ আইয়ের সর্বভারতীয় যুগ্ম সম্পাদক অষ্টাদশ বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী হিসেবে হাওড়ার বালি থেকে লড়তে এসেছেন উত্তর দমদমে। প্রতিপক্ষ রাজ্যের অর্থমন্ত্রী, মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী , ২বারের বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য। গত লোকসভা ভোটার নিরিখে প্রায় ১৯ শতাংশ ভোটে পিছিয়ে শুরু করতে হচ্ছে সিপিআইএম প্রার্থীকে, আবার উল্টো দিক থেকে দেখলে, যে উত্তর দমদমে ২০২১ সালের নির্বাচনে চন্দ্রিমা ভট্টাচার্য জিতেছিলেন ২৮হাজার ৪৯৯ ভোটে, সেখানে ২০২৪এর লোকসভা নির্বাচনের নিরিখে ব্যবধান কমে দাঁড়িয়েছে মাত্র ৬হাজার ৩০২ ভোটের। সে ক্ষেত্রে দাঁড়িয়ে উত্তর দমদমে এবার জবর লড়াই। আর সিপিআইএম প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা হতেই উত্তর দমদমকেই নিজের স্থায়ী আস্তানা বানিয়ে ফেলেছেন দিল্লীর জে এন ইউ`র উজ্জ্বল ছাত্রী দীপ্সিতা ধর। বিধানসভা অঞ্চলের একটি কানা গলিও বোধহয় তিনি বাদ দিতে চান না তার প্রচার থেকে, কারণ একজন প্রার্থী হিসেবে নয়, তিনি মানুষের কাছে পৌঁছতে চাইছেন “তাদের ঘরের মেয়ে” হিসেবে।

পাশাপাশি তিনি নিজের কাঁধে দায়িত্ব তুলে নিচ্ছেন SIR এ এলাকায় অন্যায় ভাবে নাম বাদ যাওয়া ভোটারদেরও, তাদের সাথে নিজে কথা বলছেন, কি ভাবে তাদের নাম তালিকায় ফিরিয়ে আনা যায় তা নিয়ে আলোচনা করছেন প্রচারের মাঝেই।
আর পথ চলতে চলতেই দীপ্সিতার দৃপ্ত ঘোষণা, মানুষকে যদি ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ করে দিতে পারে নির্বাচন কমিশন, তাহলে এবার বাংলাকে বাঁচাবে লাল ঝান্ডাই।
সব মিলিয়ে কোন অলীক প্রতিশ্রুতিতে নয় , একেবারে বাস্তবের রূঢ় মাটিতে দাঁড়িয়েই ভোটের প্রচারে ঝড় তুলছেন দীপ্সিতা। এখন দেখার সেই ঝড় আদৌ সাইক্লোনে পরিণত হয় কি না ?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *