ভিডিও

ফের বাসের রেষারেষি, সোদপুরে ধানকল মোড়ের কাছে দুর্ঘটনায় মৃত্যু ১

৭৮ নম্বর রুটের বাসটি শ্যামবাজারের (Shyambajar) দিক থেকে যাচ্ছিল ব্যারাকপুরের (Barrackpore) দিকে, ঘটনাস্থলের বেশ কিছুটা আগে থেকেই ১টি সরকারী বাসের সাথে রেশারেশি করতে গিয়ে সোদপুর ধানকল মোড়ের আগে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ৪টি গাড়িতে পরপর ধাক্কা মারে বাসটি,ধাক্কা মারে ১টি বাইক ও ২টি সাইকেলেও। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১জনের,

সাত সকালেই এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো ২ জনের,আশঙ্কাজনক আরও ৪। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বিটি রোডের (BT Road) ধানকল মোড়ের কাছে। প্রতক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে একটি সরকারী বাসের সাথে তীব্র রেশারেশির জেরেই ঘটছে এই প্রাণঘাতী দুর্ঘটনাটি। বেসরকারী সূত্রের দাবী বাসের ধাক্কায় ২জনের মৃত্যু হয়েছে। জানা গেছে ৭৮ নম্বর রুটের বাসটি শ্যামবাজারের (Shyambajar) দিক থেকে যাচ্ছিল ব্যারাকপুরের (Barrackpore) দিকে, ঘটনাস্থলের বেশ কিছুটা আগে থেকেই ১টি সরকারী বাসের সাথে রেশারেশি করতে গিয়ে সোদপুর ধানকল মোড়ের আগে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ৪টি গাড়িতে পরপর ধাক্কা মারে বাসটি,ধাক্কা মারে ১টি বাইক ও ২টি সাইকেলেও। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১জনের, আহত ৫ জনকে কামারহাটির সাগরদত্ত মেডিকেল কলেজে নিয়ে গেলে, সূত্রের খবর, সেখানে আরও ১জনের মৃত্যু হয়। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পরে এলাকায়। স্থানীয়দের অভিযোগ, সকাল বেলায় গাড়ির চাপ বেশী থাকলেও বিটি রোডের বেশীরভাগ এলাকাতেই পুলিশী নজরদারী থাকে না। ফলে, বিশেষ করে বাসগুলির রেশারেশির জেরে প্রায়শই দুর্ঘটনা ঘটে। .

পরেশ নামের এক প্রত্যক্ষদর্শী জানালেন,ঘাতক বাসটি অন্য ১টি বাসের সাথে রেশারেশি করতে গিয়ে বিটি রোডের ধরে দাঁড়িয়ে থাকা গাড়িগুলিকে ধাক্কা মেরে তারপর ধাক্কা মারে ২টি সাইকেল ও ১টি বাইকে। ঘটনাস্থলেই ১ জনের মৃত্যু হয়, অন্যান্যদের হাসপাতালে পাঠানো হয়েছে আশংকাজনক অবস্থায়।

পরে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। দুর্ঘটনার জেরে ব্যস্ত  সময়ে বিটি রোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। প্রায় ঘন্টাখানেক পর স্থানীয়দের সাহায্যে পুলিশ ঘাতক বাস সহ দুমড়েমুচড়ে যাওয়া সাইকেলগুলি ও বাইকটিকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে বিটি রোডের যান চলাচল স্বাভাবিক করে। মৃতদের পরিচয় জানা যায় নি, তবে পলাতক ঘাতক বাসটির চালক সহ খালাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *