ভিডিও

বরানগরে নির্বাচনী প্রচারের দেওয়াল লিখন নিয়ে বিজেপি-তৃনমুল বচসা-হাতাহাতি,এলাকায় উত্তেজনা,আহত ২

নির্ঘন্ট প্রকাশের আগেই দেওয়াল লিখনকে কেন্দ্র করে বিজেপি-তৃনমুল সংঘর্ষে উত্তপ্ত বরানগর,দু জন আহত,ঘটনাস্থলে বরানগর থানার পুলিশ

একেবারে দোরগোড়ায় এসে গিয়েছে বিধানসভা নির্বাচন। এখনো পর্যন্ত নির্ঘণ্ট প্রকাশ না হলেও দেওয়াল লিখনের মাধ্যমে নির্বাচনী প্রচারের প্রস্তুতির কাজ শুরু করে দিয়েছে শাসকদল সহ বিরোধী রাজনৈতিক দলগুলিও। আর নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ছে এই দেওয়াল লিখনকে কেন্দ্র করে। কারা দেওয়াল লিখবে তা নিয়ে শাসক এবং বিরোধী, ২ যুযুধান রাজনৈতিক দলের মধ্যে বিবাদও চরমে উঠছে রাজ্যের প্রায় সর্বত্রই। এর আগে দেওয়াল লিখনকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপির তরজায় উত্তেজনা ছড়ায় পানিহাটীতে। আর এবার বরানগরে দেওয়াল লিখন ঘিরে বিজেপি-তৃণমূল কর্মীদের মধ্যে প্রথমে বিবাদ এবং পরে তা হাতাহাতিতে গড়ালো। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বরানগর থানার পুলিশ। অভিযোগ, বরানগর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের লেক ভিউ পার্ক এলাকায় এদিন নির্বাচনী প্রচারের দেওয়াল লেখাকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি হাতাহাতিতে আহত হয়েছে ২ বিজেপি কর্মী। যুযুধান ২ রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে এহেন ঘটনাকে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম বরানগর। এই ঘটনা নিয়ে দমদম-বারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি অঞ্জন পালের দাবী, ওই দেওয়ালে একটা সময় জোড়াফুল চিহ্ন আঁকা ছিলো। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিত ভাবে একটা বিতর্ক তৈরী করবার জন্য ওই দেওয়াল দখল করে নেয় ভারতীয় জনতা পার্টির স্থানীয় কর্মীরা। স্বাভাবিকভাবেই উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়েছিলো। তবে দলীয় নির্দেশ অনুযায়ী কর্মীদের বলা হয়েছে দেওয়াল লেখা নিয়ে তারা কোনোরকম সংঘর্ষে যাবেন না। বিজেপি দেওয়ালে থাকুক তৃণমূল কংগ্রেস মানুষের খেয়ালে থাকবে।

তৃণমূলের তরফে তাদের বিরুদ্ধে তোলা অভিযোগকে নস্যাৎ করে বিজেপি নেতা সজল ঘোষের কটাক্ষ, সর্বত্রই একই রাজত্ব চলছে। তবে যা চলছে আগামী দিনে ওদের খুঁজে পাওয়া যাবে না। ওরা থাকুক পোস্টারে,আমরা থাকব মানুষের অন্তরে। এই নিয়ে আগামী দিনে যাতে কোনোরকম সমস্যা না হয় সেটা দলের কর্মীদের অনুরোধ করেছি। বিরোধীরা তাদের মতবাদ প্রচার করলে তার গলা টিপতে এই অন্যায়-অত্যাচারের রাজনীতির শেষ হয় দরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *