ফের দেওয়াল দখল ঘিরে তৃণমূল-বিজেপি তরজা, উত্তেজনা সোদপুরে
নির্বাচনী আবহে ফের দেওয়াল দখল ঘিরে তৃণমূল-বিজেপি কাজিয়া, নিশানায় তৃণমূল, দেওয়াল পুনর্দখল বিজেপির, উত্তেজনা পানিহাটীতে
নির্বাচনী আবহাওয়া ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে পানিহাটীর। ফের নির্বাচনী প্রচারের জন্য দেওয়াল দখলকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি কাজিয়া। বিজেপির লেখা দেওয়াল তৃণমূল দখল করে নিচ্ছে বলে অভিযোগ। সেই দেওয়াল দখলের CCTV ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। ঘটনাকে কেন্দ্র উত্তেজনা ছড়ালো পানিহাটীর ১৭ নম্বর ওয়ার্ডের অমরাবতী এলাকায়। যে ওয়ার্ডের কাউন্সিলর পানিহাটী পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে। ঘটনাটি নিয়ে একে অপরকে নিশানা করে তীব্র কটাক্ষ যুযুধান ২ রাজনৈতিক দলের নেতৃত্বের। বিজেপির অভিযোগ, তৃনমুল তাদের দেওয়াল দখল করে নিয়েছে। এদিন সেই দেওয়াল কালো কালি দিয়ে মুছে কমলা রং দিয়ে লিখে পুনরায় দখল নিলো বিজেপি। সারা পানিহাটীর যতো দেওয়াল তৃনমুল দখল করেছে সেই সব দেওয়াল এই ভাবেই পুনর্দখল করে নেবে তারা, যতদিন যাচ্ছে বিজেপির ঝাণ্ডার ডান্ডা ও মোটা হচ্ছে, হুঁশিয়ারী বিজেপির যুব মোর্চার নেতা জয় সাহার।
আর এই দেওয়াল দখল ঘিরে সরগরম পানিহাটীর রাজনৈতিক বাতাবরণ। তৃণমূল দেওয়াল দখল করে নিচ্ছে, বিজেপির এহেন অভিযোগকে নস্যাৎ করে দিয়ে পাল্টা তীব্র কটাক্ষ করে তৃণমূল নেতা সম্রাট চক্রবর্তীর প্রতিক্রিয়া, যেদিন হাতি হাফপ্যান্ট পড়বে, মশা নাকে নোলক পড়বে, আর পিপড়ে কপালে টিপ পড়বে সেদিন বিজেপি ঝাণ্ডার ডান্ডা দেখাবে।



