পশ্চিমবঙ্গ

নির্বাচনের আগেই রক্তাক্ত ভোটকর্মী! কাঠগড়ায় সরকারি কর্মীরাই, উত্তেজনা রানাঘাটে

রাজ্যে নির্বাচনী আচরণবিধি লাঘু থাকা সত্ত্বেও ভোটের প্রশিক্ষণে কিভাবে এমন বিজ্ঞাপন দেখানো হচ্ছে? এই বিষয়েই সরব হন সৈকত বাবু সহ তার কয়েকজন সহকর্মী বলে খবর সূত্রের।অভিযোগ, সেই সময় এক ব্যক্তি তাঁকে জানান "এটা হতেই পারে।" এরপর ওই ব্যক্তির পরিচয়পত্র দেখতে চাইলেই সৈকত বাবুর ওপর বিডিও'র নেতৃত্বে চড়াও হন অন্যান্য সরকারি কর্মীরা!

নিজস্ব সংবাদদাতা : আসন্ন বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগেই রাজ্যের একাধিক জায়গায় ঝরতে শুরু করেছে রক্ত। এবার প্রশিক্ষণ শিবিরে গিয়ে বিডিও’র নেতৃত্বে অন্যান্য সরকার কর্মচারীদের হাতে এক ভোটকর্মীর আক্রান্ত হওয়ার অভিযোগ সামনে এল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রানাঘাট (Ranaghat) দক্ষিণ বিধানসভা এলাকায়।আক্রান্ত ভোটকর্মীর নাম সৈকত চ্যাটার্জি।

সূত্রের খবর, এদিন সংশ্লিষ্ট এলাকার একটি স্কুলে ভোটকর্মীদের জন্য প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। আর সেখানেই ঘটে যত কান্ড। অভিযোগ, প্রশিক্ষণ শুরুর আগে সেখানে প্রজেক্টরে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে প্রতিষ্ঠিত দীঘার জগন্নাথ মন্দির সংক্রান্ত একটি প্রচারমূলক বিজ্ঞাপন দেখানো হয়। রাজ্যে নির্বাচনী আচরণবিধি লাঘু থাকা সত্ত্বেও ভোটের প্রশিক্ষণে কিভাবে এমন বিজ্ঞাপন দেখানো হচ্ছে? এই বিষয়েই সরব হন সৈকত বাবু সহ তার কয়েকজন সহকর্মী বলে খবর সূত্রের।অভিযোগ, সেই সময় এক ব্যক্তি তাঁকে জানান “এটা হতেই পারে।” এরপর ওই ব্যক্তির পরিচয়পত্র দেখতে চাইলেই সৈকত বাবুর ওপর বিডিও’র নেতৃত্বে চড়াও হন অন্যান্য সরকারি কর্মীরা! বেধড়ক মারধর করা হয় তাকে। সেই সঙ্গে দেওয়া হয় প্রাণনাশের হুমকিও ! সবমিলিয়ে উত্তপ্ত হয়ে ওঠে গোটা পরিস্থিতি।আর এদিনের ঘটনার জেরে ভোট বন্ধের দাবি জানিয়েছেন সৈকত বাবু।

প্রসঙ্গত আক্রান্ত ভোটকর্মী ডিএ (DA) আন্দোলনের সঙ্গে যুক্ত। আর তাঁর আক্রান্ত হওয়ার খবর চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। আগামীতে এদিনের ঘটনার যে পাল্টা প্রতিরোধ হবে –  সেই হুঁশিয়ারিই দেওয়া হয়েছে তাদের তরফে। অন্যদিকে ইতিমধ্যেই রানাঘাটের ঘটনার রিপোর্ট জমা পড়েছে রাজ্য নির্বাচন কমিশনে। ২ জনের বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। পরবর্তীতে কোন দিকে মোড় নেয় এদিনের ঘটনা ? উত্তর লুকিয়ে সময়ের গর্ভে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *