পশ্চিমবঙ্গ

গরিফা স্টেশনের কাছে রেল লাইনের পাশ থেকে যুবকের দেহ উদ্ধার, ঘনাচ্ছে রহস্য

রেল লাইনের পাশে পড়ে রয়েছে অজ্ঞাত পরিচয় এক যুবকের রক্তাক্ত মৃতদেহ, ওই স্থানে যুবকের মৃতদেহ কিভাবে এলো ধন্দে স্থানীয়রা

সকালবেলায় নৈহাটী-ব্যান্ডেল লাইনের গরিফা স্টেশনের কাছে রেল লাইনের পাশ থেকে রহস্যজনকভাবে অজ্ঞাত পরিচয় এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। স্থানীয় বাসিন্দারাই সকালবেলায় মৃতদেহটি পড়ে থাকতে দেখে খবর দেয় রেল পুলিশে। খবর পেয়ে ব্যান্ডেল জি আর পি এসে ঘটনাস্থলে থেকে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয়রা সূত্রে জানা গেছে, মৃতের কাছ থেকে মোবাইল ফোন ও একটি ড্রাইভিং লাইসেন্স উদ্ধার হয়েছে। সেখানে গনেশ প্রসাদ যাদব ও পিতা সীতারাম প্রসাদ যাদব নাম উল্লেখ রয়েছে। যুবকের পরনে ছিলো নীল রঙের জিন্সের প্যান্ট এবং সাদা রঙের জামা। মৃত যুবকের পরিচয় জানবার চেষ্টার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ। আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তাদের দাবী, ওই স্থানে যুবকের মৃতদেহ কিভাবে এলো সেটা বুঝতে পারছেন না তারা, কারণ ওই স্থানে কোনো পোস্ট না থাকায় রেল দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম। তবে, ভোটার আগে এহেন মৃতদেহ উদ্ধারের ঘটনায় উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *