পশ্চিমবঙ্গ

ফের অশান্ত ভাঙড়, সন্ধ্যার পর একাধিক মোটরসাইকেল ভাঙচুর,আইএসএফের নিশানায় তৃণমূল

আসন্ন বিধানসভা ভোটের আগেও অশান্তি অব্যাহত,একাধিক মোটরসাইকেল ভাঙচুর,ফের উত্তেজনা ভাঙড়ে

নিজস্ব সংবাদদাতা : ফের উত্তপ্ত ভাঙড়(Bhangar)। আসন্ন বিধানসভা ভোটের আগেও অশান্তি অব্যাহত দক্ষিণ ২৪ পরগনা জেলার অত্যন্ত স্পর্শকাতর এই অঞ্চলে। জানা গেছে, এদিন সন্ধ্যের পর ভাঙড় এক নম্বর ব্লকে একাধিক মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, অশান্তির সূত্রপাত, বিধায়ক নওসাদ সিদ্দিকী ভাঙ্গড় ১ নম্বর ব্লকে আসা নিয়ে। এদিন নওসাদ সিদ্দিকীর আসার কথা থাকায় আইএসএফ (ISF) কর্মীরা মাঠ পরিদর্শনে গেলেই বিতর্ক বাধে। অভিযোগ ২৫ থেকে ৩০ জন তাদের পরিদর্শনের কাজে বাধা দেয়। শুন্যে গুলি চালানো হয় বলেও অভিযোগ। আর এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় তুমুল গন্ডগোল শুরু হয়। উত্তেজনা ক্রমশ বাড়তে থাকলে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। আইএসএফ`র দাবী দুষ্কৃতীদের হাতে আগ্নেয়াস্ত্র ছিলো এবং তারা সবাই তৃণমূল (TMC)কর্মী। তবে এই ঘটনার বিষয়ে তৃণমূলের তরফে কোনরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *