পশ্চিমবঙ্গ

ভাঙড়ে ভোটের আগে প্রচুর বোমা-আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২ আইএসএফ কর্মী

বিধানসভা ভোটের আগে ভাঙড়ে আইএসএফ কর্মীর বাড়ি থেকে রাতের অন্ধকারে বিপুল পরিমান বোমা সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২

নিজস্ব সংবাদদাতা : প্রায় প্রতিদিনই অশান্তির ঘটনায় খবরের শিরোনামে উঠে আসছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড় (Bhangar)। আর আসন্ন বিধানসভা নির্বাচনের আগে অশান্তির উত্তাপ ক্রমান্বয়ে বাড়ছে ভাঙড়ে। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী বিধানসভা নির্বাচনের আগে নজরদারী আরো জোরালো করতে উত্তর কাশিপুর থানা ভেঙে বিজয়গঞ্জ বাজার থানার উদ্বোধন হওয়ার কথা। তার আগেই রাতের অন্ধকারে বিপুল বোমা উদ্ধার হলো ভাঙড়ে। গ্রেপ্তার ২ আইএসএফ (ISF) কর্মী। পুলিশ সূত্রে জানা গেছে, নতুন থানা উদ্বোধনের আগের রাতেই গোপন সূত্রে খবর পেয়ে উত্তর কাশিপুর থানার বিশাল পুলিশবাহিনী বানিয়ারা গ্রামে অভিযান চালায়। সেখান থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ বোমা ও আগ্নেয়াস্ত্র। ঘটনাস্থল থেকে সামিম খান ও শেখ হাকিম নামে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা আইএসএফ কর্মী বলে জানা গেছে। পুলিশ সূত্রে আরো জানা গেছে, ধৃত সামিম খানের বাড়ি থেকে তিনটি ড্রাম ভর্তি বোমা এবং একটি বন্দুক উদ্ধার করা হয়েছে। ধৃতদের সাথে আরও কারা জড়িত রয়েছে, কি উদ্দেশ্যে তারা ভোটের আগে বোমা-আগ্নেয়াস্ত্র মজুত করেছিলো তা জানতে ধৃতদের পুলিশী হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে। ওই এলাকায় তল্লাশি চালিয়ে আরো কোথাও বোমা-আগ্নেয়াস্ত্র মজুত করা রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে উত্তর কাশিপুর থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *